নারীকে আঘাত ঈশ্বরকে অপমান করা: পোপ ফ্রান্সিস

বিদেশ ডেস্ক
০১ জানুয়ারি ২০২২, ১৮:৪৮আপডেট : ০১ জানুয়ারি ২০২২, ১৮:৪৮

ক্যাথলিক ধর্মালম্বীদের শীর্ষ ধর্মীয় নেতা পোপ ফ্রান্সিস নারীদের বিরুদ্ধে সহিংসতা অবসানের আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, একজন নারীকে আঘাত ঈশ্বরকে অপমান করা। ইংরেজি নতুন বছর উপলক্ষে দেওয়া বক্তব্যে তিনি এই আহ্বান জানান। ফরাসি বার্তা সংস্থা এএফপি এখবর জানিয়েছে।

পোপ ফ্রান্সিস বলেন, যেহেতু মায়ের জীবন দেন এবং নারীরা বিশ্বকে ঐক্যবদ্ধ রাখেন, তাই আসুন মায়েদের ঊর্ধ্বে এবং নারীদের সুরক্ষায় বড় ধরনের উদ্যোগ গ্রহণ করি।

তিনি বলেন, নারীরা কত যে সহিংসতার শিকার হচ্ছেন! যথেষ্ট! একজন নারীকে আঘাত ঈশ্বরকে অপমান করা।

এর আগে গত মাসে পোপ ফ্রান্সিস স্বামীর মারধরের শিকার এক নারীকে বলেছিলেন, যে ব্যক্তি তার সঙ্গে এমন আচরণ করেছে তা প্রায় শয়তানের কাছাকাছি।

দুই বছর আগে করোনাভাইরাস মহামারি শুরু হওয়ার পর থেকে বেশ কয়েকবার পারিবারিক সহিংসতা নিয়ে কথা বলেছেন পোপ ফ্রান্সিস। লকডাউনে অনেক নারী ঘরে আটকা পড়ার কারণে অনেক দেশেই নারীর প্রতি সহিংসতা বেড়েছে।

/এএ/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম