ইতালিতে পঞ্চাশোর্ধদের জন্য টিকা বাধ্যতামূলক

বিদেশ ডেস্ক
০৬ জানুয়ারি ২০২২, ১৭:০২আপডেট : ০৬ জানুয়ারি ২০২২, ১৭:০২

পঞ্চাশ বছরের বেশি বয়সীদের জন্য করোনাভাইরাসের টিকা বাধ্যতামূলক করেছে ইতালি। সংক্রমণের নাটকীয় ঊর্ধ্বগামিতার ফলে হাসপাতালগুলোতে চাপ কমাতে এমন পদক্ষেপ নিয়েছে দেশটি। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এখবর জানিয়েছে।

ইউরোপে টিকা গ্রহণের ক্ষেত্রে এটিই সবচেয়ে কঠোর পদক্ষেপ। অবিলম্বে এই বিধি কার্যকর হবে। বুধবার মন্ত্রিসভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

১৫ ফেব্রুয়ারি থেকে কর্মক্ষেত্রেও টিকানীতি কঠোর করছে ইতালি। পঞ্চাশোর্ধ সরকারি-বেসরকারি কর্মজীবীদের টিকাদান ও সুস্থ হওয়ার সনদ দিয়ে হেলথ পাস সংগ্রহ করতে হবে।

ওমিক্রন ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ায় দেশটির হাসপাতালগুলোতে রোগীদের চাপ বাড়ছে। বুধবার দেশটিতে ১ লাখ ৮৯ হাজার ১০৯ জন নতুন আক্রান্ত শনাক্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ২৩১ জনের। এর ফলে ইতালিতে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৩৮ হাজার ২৭৬ জনের। যা ইউরোপে যুক্তরাজ্যের পর দ্বিতীয় সর্বোচ্চ।

/এএ/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম