কাজাখস্তান ইস্যুতে রাশিয়া ও আজারবাইজানের সঙ্গে আলোচনা তুরস্কের

বিদেশ ডেস্ক
০৭ জানুয়ারি ২০২২, ০৪:১৮আপডেট : ০৭ জানুয়ারি ২০২২, ০৪:১৮

কাজাখস্তান ইস্যুতে রাশিয়া ও আজারবাইজানের সঙ্গে আলোচনা করেছে তুরস্ক। দেশটির বিদ্যমান অস্থিরতা নিয়ে বৃহস্পতিবার রুশ ও আজেরি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলেন তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলু। কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি।

প্রতিবেদনে বলা হয়, রুশ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলাপে কাজখস্তান পরিস্থিতি ছাড়াও দ্বিপাক্ষিক সম্পর্ক এবং আসন্ন ন্যাটো-রাশিয়া কাউন্সিলের বৈঠক নিয়ে কথা বলেন মেভলুত কাভুসোগলু।

বসনিয়া ও হার্জেগোভিনা এবং ককেশাস অঞ্চলের সাম্প্রতিক পরিস্থিতি নিয়েও কথা হয় তাদের।

সম্প্রতি জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভকে কেন্দ্র করে অগ্নিগর্ভ হয়ে উঠে কাজাখস্তান। আন্দোলনের মুখে সরকার পদত্যাগ করলেও পরিস্থিতি এখনও স্থিতিশীল হয়নি। এমন পরিস্থিতিতে দেশটির প্রতি কড়া নজর রাখছে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও তুরস্কসহ আন্তর্জাতিক সম্প্রদায়। চলমান বিক্ষোভ দমনে বৃহস্পতিবার দেশটিতে আধাসামরিক বাহিনী পাঠায় রাশিয়া। বিক্ষোভ ঠেকাতে দেশজুড়ে ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে।

/এমপি/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম