করোনার নতুন চিকিৎসা পদ্ধতির অনুমোদন দিলো ডব্লিউএইচও

বিদেশ ডেস্ক
১৪ জানুয়ারি ২০২২, ১৪:১৯আপডেট : ১৪ জানুয়ারি ২০২২, ১৯:১৫

করোনার নতুন চিকিৎসা পদ্ধতির অনুমোদন দিলো বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। সংস্থাটি এক বিবৃতিতে জানিয়েছে, প্রাণঘাতী করোনায় সংক্রমিত গুরুতর রোগীদের ক্ষেত্রে কর্টিকস্টারয়েডস ওষুধের সঙ্গে আর্থ্রাইটিসের বারিসিটিনিব মেডিসিন প্রয়োগ করা যাবে। ফলে রোগীদের ভেন্টিলেশনে যাওয়ার ঝুঁকি অনেকটা কমে আসবে।

প্রথম পদ্ধতিতে গুরুতর কোভিড রোগীদের চিকিৎসার জন্য কর্টিকোস্টেরয়েডের সঙ্গে আর্থ্রাইটিসের ওষুধ ব্যারিসিটিনিব ব্যবহারের কথা বলা হয়েছে। ডব্লিউএইচও'র বিশেষজ্ঞ কমিটি জানিয়েছে, এ ক্ষেত্রে রোগীর ভেন্টিলেটরের প্রয়োজনীয়তা কমার সম্ভাবনা রয়েছে।

দ্বিতীয়টি, সট্রোভিম্যাব নামে মনোক্লোনাল অ্যান্টিবডি ব্যবহারের মাধ্যমে চিকিৎসা। ডায়াবেটিস বা ইমিউনোডেফিসিয়েন্সির মতো রোগীর করোনার ক্ষেত্রে এই পদ্ধতি কার্যকর হতে পারে বলছেন ডব্লিউএইচওর বিশেষজ্ঞরা। শুক্রবার (১৪ জানুয়ারি) ব্রিটিশ মেডিক্যাল জার্নালে একটি প্রতিবেদন প্রকাশ হয়েছে।

নির্দেশিকায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, যেসব করোনা রোগীদের হাসপাতালে ভর্তি করার আশঙ্কা বেশি তাদের ক্ষেত্রে সট্রোভিম্যাব ব্যবহারের করা যেতে পারে। আর যাদের হাসপাতালে ভর্তির আশঙ্কা নেই তাদের ক্ষেত্রে এটার দরকার নেই বলে উল্লেখ করা হয়েছে। তবে করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের বিরুদ্ধে এই চিকিৎসা পদ্ধতি কতটা কার্যকর তা এখন জানা যায়নি। সূত্র: আল-জাজিরা, এনডিটিভি

/এলকে/এমওএফ/
সম্পর্কিত
কঙ্গো ও উগান্ডায় ইবোলার প্রকোপ, বিশ্বজুড়ে স্বাস্থ্য জরুরি অবস্থা জারি
রাজশাহী অঞ্চলে ছড়িয়ে পড়ছে হাম, আইসিইউ সংকটে বাড়ছে শিশুমৃত্যু
হামলায় ইরানের ১৩ হাসপাতাল-স্বাস্থ্য কেন্দ্রে ক্ষতিগ্রস্ত হয়েছে: ডব্লিউএইচও
সর্বশেষ খবর
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি