পূর্বাঞ্চলীয় এলাকায় সামরিক হস্তক্ষেপ বাড়াচ্ছে রাশিয়া: অভিযোগ ইউক্রেনের

বিদেশ ডেস্ক
২২ জানুয়ারি ২০২২, ১৯:৩৯আপডেট : ২২ জানুয়ারি ২০২২, ১৯:৩৯

ইউক্রেনের পূর্বাঞ্চলীয় এলাকায় সামরিক হস্তক্ষেপ বাড়াচ্ছে রাশিয়া। এমন অভিযোগ করেছে কিয়েভ। শনিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে রেডিও ফ্রি ইউরোপ।

ইউক্রেনের সামরিক গোয়েন্দা সংস্থা জানিয়েছে, রাশিয়া সাম্প্রতিক সপ্তাহগুলোতে পূর্ব ইউক্রেনের কিছু অংশে বিচ্ছিন্নতাবাদীদের প্রতি সামরিক সমর্থন বাড়িয়েছে। একইসঙ্গে ‘ভাড়াটে সেনাদের’ নিয়োগ বাড়ানো হয়েছে।

২১ জানুয়ার ফেসবুকে পোস্ট করা একটি বিবৃতিতে ইউক্রেনের সেনাবাহিনী জানিয়েছে, সাম্প্রতিক সপ্তাহগুলোতে রাশিয়া থেকে সাত হাজার টন জ্বালানি, ট্যাংক, স্ব-চালিত কামান এবং অন্যান্য অস্ত্রশস্ত্র ইউক্রেনে পাঠানো হয়েছে।

রাশিয়া অবশ্য বরাবরই পূর্ব ইউক্রেনের যুদ্ধে তাদের সামরিক সম্পৃক্ততার খবর অস্বীকার করে আসছে। তবে ২০১৪ সালের গোড়ার দিকে সংঘাত শুরু হওয়ার পর থেকে ইউক্রেনের লুহানস্ক এবং দোনেৎস্ক অঞ্চলের বিভিন্ন অংশ নিয়ন্ত্রণকারী বিচ্ছিন্নতাবাদীদের প্রতি রাশিয়ার সামরিক, অর্থনৈতিক ও রাজনৈতিক সমর্থনের জোরালো প্রমাণ রয়েছে।

/এমপি/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম