নরওয়েতে রুদ্ধদ্বার বৈঠকে তালেবান

বিদেশ ডেস্ক
২৩ জানুয়ারি ২০২২, ১৮:২২আপডেট : ২৩ জানুয়ারি ২০২২, ১৯:১৭

নরওয়ের ওসলোতে পশ্চিমা বিভিন্ন দেশের সরকার ও আফগান সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে তালেবানের তিন দিনব্যাপী রুদ্ধদ্বার বৈঠক শুরু হয়েছে। রবিবার থেকে শুরু হওয়া এই বৈঠকে তালেবান প্রতিনিধি দলের নেতৃত্বে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি। আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতির অবনতির মধ্যেই এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। মার্কিন বার্তা সংস্থা এপি এ খবর জানিয়েছে।

নরওয়ের রাজধানীর তুষারঢাকা পাহাড়ি একটি হোটেলে এই বৈঠক চলছে। বৈঠকের প্রথম দিন তালেবান প্রতিনিধিরা আফগানিস্তানের ও আফগান বংশোদ্ভূত নারী অধিকার অ্যাক্টিভিস্ট ও মানবাধিকার কর্মীদের সঙ্গে বৈঠক করবেন।

আলোচনার শুরুর আগে তালেবানের উপ-সংস্কৃতি ও তথ্যমন্ত্রী মুত্তাকির একটি অডিও বার্তা টুইটারে প্রকাশ করেছেন। এতে মুত্তাকি সফরে ভালো অর্জনে আশাবাদ এবং নরওয়েকে ধন্যবাদ জানিয়েছেন।

গত বছর আগস্টে ক্ষমতা দখলের পর তালেবান প্রতিনিধিদের ইউরোপে এটিই প্রথম আনুষ্ঠানিক বৈঠক। এর আগে তারা রাশিয়া, ইরান, পাকিস্তান, কাতার, চীন ও তুর্কমেনিস্তান সফর করেছেন।

নরওয়ের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তালেবান প্রতিনিধিদল তাদের দেশে থাকা আফগানদের সঙ্গেও বৈঠক করবেন। এদের মধ্যে থাকবেন নারী নেতা, সাংবাদিক ও বিভিন্ন খাতে কর্মরতরা।

আফগানিস্তান বিষয়ক বিশেষ দূত টম ওয়েস্টের নেতৃত্বে যুক্তরাষ্ট্রের একটি প্রতিনিধি দলের সঙ্গে আলোচনা করবে তালেবানরা। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে প্রতিনিধিত্বমূলক রাজনৈতিক ব্যবস্থা গড়ে তোলা, মানবিক ও অর্থনৈতিক সংকট মোকাবিলা, নিরাপত্তা ও সন্ত্রাসবাদের উদ্বেগ, মানবাধিকার, নারী ও মেয়েদের শিক্ষার বিষয়টি আলোচনার মধ্যে থাকবে।

শুক্রবার নরওয়ের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, তালেবানের এই সফর তাদের স্বীকৃতি বা বৈধতাদান নয়।

/এএ/এমওএফ/
সম্পর্কিত
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম