পুতিনকে ‘উৎসাহ দিচ্ছে’ জার্মানি: অভিযোগ ইউক্রেনের

বিদেশ ডেস্ক
২৩ জানুয়ারি ২০২২, ২৩:২৮আপডেট : ২৩ জানুয়ারি ২০২২, ২৩:৩১

জার্মানির বিরুদ্ধে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে উৎসাহ দেওয়ার অভিযোগ করেছে ইউক্রেন। শনিবার ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবা এমন অভিযোগ করেছেন। তিনি বলেন, ইউক্রেনে অস্ত্র সরবরাহ করতে অস্বীকার করে আদতে পুতিনকে উৎসাহ দিচ্ছে বার্লিন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম ফ্রান্স ২৪।

কিয়েভে অস্ত্র সরবরাহ করতে জার্মানির অস্বীকৃতির নিন্দা জানান ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী। একইসঙ্গে রুশ আগ্রাসনের আশঙ্কার মধ্যে বার্লিনের প্রতি ইউরোপের ‘ঐক্য বিনষ্ট’ না করা এবং ‘পুতিনকে উৎসাহিত করা’ বন্ধের আহ্বান জানান তিনি।

পৃথক ঘটনায় ইউক্রেনে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত আঙ্কা ফেলডহুসেনকে তলব করেছে কিয়েভ। জার্মান নৌপ্রধান কে-আচিম শোয়েনবাখের সাম্প্রতিক এক মন্তব্যের জেরে তাকে তলব করা হয়। কে-আচিম শোয়েনবাখ সম্প্রতি বলেছিলেন, রাশিয়া ইউক্রেনে আক্রমণ করতে চেয়েছিল এটি বাজে কথা। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন অন্য প্রেসিডেন্টেদের মতোই সম্মান চেয়েছিলেন। পশ্চিমা দেশগুলোর উচিত তাকে সেই সম্মান দেওয়া।

জার্মান নৌপ্রধানের এমন মন্তব্যের পরই দেশটির রাষ্ট্রদূতকে তলব করে ইউক্রেন। অবশ্য সমালোচনার মুখে এরইমধ্যে পদত্যাগ করেছেন জার্মানির ওই নৌপ্রধান। তবে আগুনে ঘি ঢালে জার্মান চ্যান্সেলর ওলার শোলজ-এর আরেক মন্তব্য। তিনি সাফ জানিয়ে দেন, ইউক্রেনকে আপাতত কোনও অস্ত্র সরবরাহ করবে না জার্মানি। কারণ সংঘাতকবলিত অঞ্চলে অস্ত্র সরবরাহ করা বার্লিনের নীতি নয়।

এদিকে, রাশিয়ার সম্ভাব্য আগ্রাসন মোকাবিলায় ইউক্রেনে সামরিক সহায়তা পাঠাতে শুরু করেছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। অর্থনীতিকে ‌‌‘অস্থিতিশীল’ করার রুশ প্রচেষ্টা মোকাবিলায় দেশটিকে ৯৫ মিলিয়ন ডলার পর্যন্ত ঋণ সহায়তা দেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।

/এমপি/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম