ইউক্রেনের সামরিক কারখানায় গুলি, নিহত ৫

বিদেশ ডেস্ক
২৭ জানুয়ারি ২০২২, ১৪:০৬আপডেট : ২৭ জানুয়ারি ২০২২, ১৪:০৬

ইউক্রেনের মধ্যাঞ্চলের একটি সামরিক কারখানায় নিরাপত্তা রক্ষীদের ওপর গুলি চালিয়েছে দেশটির ন্যাশনাল গার্ডের এক সেনা সদস্য। এতে পাঁচ জন নিহত এবং আরও পাঁচ জন আহত হয়েছে। তবে গুলি চালানোর কারণ এখন পর্যন্ত জানা যায়নি। ওই সামরিক কারখানায় প্রতিরক্ষা, প্লেন এবং কৃষি সংক্রান্ত সরঞ্জাম তৈরি করা হয়।

বৃহস্পতিবার ভোরে পিভদেনমাস ক্ষেপণাস্ত্র কারখানায় এই গুলি চালানোর ঘটনা ঘটে। পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে, শিফটের শুরুতে রক্ষীদের অস্ত্র বিতরণের সময় গুলি চালানো হয়।

ওই বিবৃতিতে বলা হয়েছে, হামলাকারী সেনা সদস্য একটি কালাশনিকভ অ্যাসল্ট রাইফেল দিয়ে গুলি চালিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এতে পাঁচ জন নিহত এবং আরও পাঁচ জন আহত হয় বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। পালিয়ে যাওয়া সেনা সদস্যকে খুঁজতে তল্লাশি অব্যাহত রেখেছে পুলিশ।

ইউক্রেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ওই সেনা সদস্যের ডিউটি শিফটের শুরুতে অস্ত্র বিতরণের পর স্থানীয় সময় ভোর তিনটা ৪০ মিনিটে গুলি চালানো শুরু করে। বিবৃতিতে বলা হয়, এই অপরাধের কারণ এখনও জানা যায়নি। ন্যাশনাল গার্ডের কমান্ডার নিকোলাই বালান ঘটনাস্থল থেকে পালিয়ে গেছেন।

ইউক্রেনের সেনাবাহিনীর জন্য এক স্পর্শকাতর সময়ে এই হামলার ঘটনা ঘটলো। ইউক্রেন সীমান্তে সেনা সমাবেশ ঘটিয়েছে রাশিয়া। ন্যাটো সদস্য দেশগুলোর অভিযোগ ইউক্রেনে সামরিক আগ্রাসনের পরিকল্পনা করছে রাশিয়া।

তবে ওই অভিযোগ অস্বীকার করে ন্যাটো জোটের কাছে নিরাপত্তা প্রতিশ্রুতি দাবি করেছে মস্কো। গত কয়েক সপ্তাহ ধরে এই ইস্যুতে যুক্তরাষ্ট্র ও ন্যাটো সদস্য দেশের প্রতিনিধিরা রুশ কর্মকর্তাদের সঙ্গে কয়েক দফা বৈঠক করেছেন। তবে তাতে সংকটের নিরসন হয়নি। আগামী দুই সপ্তাহের মধ্যে জার্মানির বার্লিনে পরবর্তী ধাপের আলোচনা শুরুর কথা রয়েছে।

সূত্র: আল জাজিরা

/জেজে/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম