রাশিয়া ইউক্রেনে হামলা চালালে সেনা পাঠাবে না ন্যাটো: মহাসচিব

বিদেশ ডেস্ক
৩০ জানুয়ারি ২০২২, ১৯:০১আপডেট : ৩০ জানুয়ারি ২০২২, ১৯:০২

পশ্চিমাদের সামরিক জোট ন্যাটোর মহাসচিব জেন্স স্টোলেনবার্গ বলেছেন, রাশিয়া আক্রমণ করলে ইউক্রেনে ন্যাটোর যুদ্ধের সেনা মোতায়েনের কোনও পরিকল্পনা আমাদের নেই। রবিবার তিনি একথা বলেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে।

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে আক্রমণ চালাতে জন্য সীমান্তে লক্ষাধিক সেনা মোতায়েন করেছেন বলে মনে করছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনের প্রেসিডেন্টকে সতর্ক করে বলেছেন, ফেব্রুয়ারি রুশ বাহিনী হামলা চালাতে পারে। কিন্তু রাশিয়া এমন অভিযোগ অস্বীকার করে আসছে।

বিবিসি টেলিভিশনের পক্ষ থেকে রবিবার ন্যাটো প্রধানের কাছে জানতে চাওয়া হয়েছিল রাশিয়া যদি ইউক্রেনে হামলা চালায় তাহলে সেখানে সেনা মোতায়েনের বিষয়ে। তখন তিনি বলেন, ইউক্রেনে যুদ্ধের সেনা পাঠানোর কোনও পরিকল্পনা আমাদের নেই। আমরা সহযোগিতা প্রদানে মনোযোগ দিচ্ছি।

স্টোলেনবার্গ আরও বলেন, ন্যাটো সদস্য ও ইউক্রেনের মতো শক্তিশালী ও খুব গুরুত্বপূর্ণ অংশীদারদের মধ্যে পার্থক্য আছে। এই বিষয়ে কোনও সন্দেহ নাই।

এর আগে শনিবার পূর্ব ইউরোপের সামরিক উপস্থিতি দ্বিগুণ করার ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য। ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, সম্ভাব্য সেনা মোতায়নের বিষয়টি ‘ক্রেমলিনকে পরিষ্কার বার্তা দেবে’।  

/এএ/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম