রুশ আগ্রাসন থেকে ইউক্রেনের রাজধানী কিয়েভ শহরকে রক্ষার অঙ্গীকার করেছেন সেখানকার মেয়র ভিটালি ক্লিটসকো। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নিজের এমন অঙ্গীকারের কথা জানান তিনি। বুধবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
এক সময়ের বিশ্ব হেভিওয়েট চ্যাম্পিয়ন এই বক্সার বলেন, ‘আমাদের সবচেয়ে খারাপ পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে হবে। আশা করি তেমটা ঘটবে না। কিন্তু আগ্রাসী শক্তি যদি আমাদের দেশে ঢুকে পড়ে তাহলে আমাদের কোনও উপায় থাকবে না। আমাদেরকে আমাদের শহর, আমাদের দেশ, আমাদের ভবিষ্যৎকে রক্ষা করতে হবে।’
এদিকে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইউক্রেনকে হাতিয়ার হিসেবে ব্যবহারের অভিযোগ করেছে রাশিয়া। মঙ্গলবার সাংবাদিকদের উপস্থিতিতে এমন অভিযোগ করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেন, আমার কাছে মনে হচ্ছে ইউক্রেনের নিরাপত্তা নিয়ে ততটা উদ্বিগ নয় যুক্তরাষ্ট্র। তবে তাদের প্রধান কাজ হচ্ছে রাশিয়ার উন্নয়নকে প্রতিহত করা।









