ইউক্রেনকে ঘিরে যুক্তরাষ্ট্র ও পশ্চিমাদেশগুলোর সঙ্গে চলমান বিবাদের মধ্যেই মিত্র বেলারুশে প্রায় ৩০ হাজার সেনার পাশাপাশি অত্যাধুনিক অস্ত্র পাঠিয়েছে রাশিয়া। এসব সেনা ও অস্ত্র গত কয়েকদিনে পাঠানো হয়েছে বলে দাবি করেন ন্যাটোর মহাসচিব জেন্স স্টোলেনবার্গ।
বৃহস্পতিবার ন্যাটো জোটের মহাসচিব বলেন, রাশিয়া গত কয়েকদিন ধরেই বেলারুশে প্রায় ৩০ হাজারের মতো সেনা ও অস্ত্র পাঠাচ্ছে। শীতল যুদ্ধ অবসানের পর সবচেয়ে বড় সামরিক মোতায়েন।
ব্রাসেলসের সাংবাদিকদের উপস্থিতিতে তিনি অভিযোগ করেন, রাশিয়ার বিশেষ বাহিনী ‘স্পেতনাজ’, এসইউ-৩৫ অত্যাধুনিক যুদ্ধবিমান, বিশেষ ক্ষেপণাস্ত্র, এবং এস-৪০০ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও মোতায়েন করেছে মস্কো।
এসব সেনা এবং অস্ত্র রাশিয়ার বার্ষিক মহাড়ায় যুক্ত হবে বলেও উল্লেখ করেন তিনি।ইউক্রেনের সীমান্তে প্রায় ১ লাখ রুশ সেনা অবস্থানের মধ্যেই এমন খবর দিলেন ন্যাটো মহাসচিব। তবে রাশিয়ার পক্ষ এ বিষয়ে কিছু জানা যায়নি।
এদিকে পূর্ব ইউরোপে ৩ হাজার মার্কিন সেনা মোতায়েনের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। একে ধ্বংসাত্মক পদক্ষেপ উল্লেখ করে নিন্দা জানিয়েছে মস্কো।









