ইউরোপীয় তেল স্থাপনায় সাইবার হামলা

বিদেশ ডেস্ক
০৪ ফেব্রুয়ারি ২০২২, ১৭:০৫আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২২, ১৭:০৫

ইউরোপজুড়ে একাধিক তেল পরিবহন ও সংরক্ষণ কোম্পানি সাইবার হামলা মোকাবিলা করছে। জার্মানির ওয়েলট্যাংকিং, বেলজিয়ামের এসইএ-ইনভেস্ট ও নেদারল্যান্ডসের এভস এমন হামলার মুখে পড়েছে। সব মিলিয়ে প্রায় এক ডজন তেল সংরক্ষণাগার ও পরিবহন টার্মিনাল আক্রান্ত হয়েছে। শুক্রবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এখবর জানিয়েছে।

বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, এটিকে এখনই সমন্বিত হামলা বলা থেকে বিরত থাকতে। বিবিসি’র প্রতিবেদনে বলা হয়েছে, জার্মানি, বেলজিয়াম ও নেদ্যারল্যান্ডসের তিনটি কোম্পানির আইটি ব্যবস্থা ডাউন বা ব্যাপকভাবে বিঘ্নিত হচ্ছে।

বেলজিয়ামের প্রসিকিউটর জানায়, তারা সিইএ-ইনভেস্ট টার্মিনালে সাইবার হামলার ঘটনা তদন্ত করছে। কোম্পানিটির এক নারী মুখপাত্র জানান, ইউরোপ ও আফ্রিকায় তাদের পরিচালিত সবগুলো বন্দর রবিবার সাইবার হামলার শিকার হয়েছে।

কোম্পানিটি জানিয়েছে, তারা আইটি ব্যবস্থার ব্যাক-আপ পেতে কাজ করছে তবে তেল পরিবহন সক্রিয় রয়েছে।

নারী মুখপাত্র জানান, অপর কোম্পানিগুলো সাইবার হামলা শিকার হওয়ার বিষয়ে অবগত তারা। কিন্তু তদন্তে এখন পর্যন্ত কোনও যোগসূত্র পাওয়া যায়নি।

নেদারল্যান্ডসের এভোস কোম্পানির এক মুখপাত্রও তাদের তিনটি স্থাপনায় আইটি সেবা বাধাগ্রস্ত হওয়ার কথা স্বীকার করেছেন।

/এএ/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম