ইউক্রেন ইস্যুতে যুক্তরাজ্যের সঙ্গে আলোচনা ফ্রান্সের

বিদেশ ডেস্ক
০৫ ফেব্রুয়ারি ২০২২, ২৩:২৮আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২২, ২৩:২৮

ইউক্রেন ইস্যুতে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসনের সঙ্গে কথা বলেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। শনিবার ফোনে কথা হয় দুই নেতার। ফরাসি প্রেসিডেন্টের দফতরের এক বিবৃতিতে এই ফোনালাপের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এক প্রতিবেদেন এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।

ফোনালাপে দুই নেতা বিদ্যমান সংকট নিরসনে আলাপ আলোচনা অব্যাহত রাখার প্রয়োজনীয়তার ওপর জোর দেন।

সম্প্রতি ইউক্রেন সফর করেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। ওদিকে আগামী সপ্তাহেই মস্কো সফরের কথা রয়েছে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর। ওই সফরের আগে শনিবার যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেন তিনি।

এর আগে রাশিয়ার সামরিক হস্তক্ষেপের আশঙ্কায় ত্রিমুখী সহযোগিতা জোরদারে কাজ শুরুর ঘোষণা দেয় যুক্তরাজ্য, পোল্যান্ড ও ইউক্রেন। গত মঙ্গলবার কিয়েভে এ ঘোষণা দেন তিন দেশের নেতারা।

/এমপি/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম