ইউক্রেন আক্রমণে ৫০ হাজার বেসামরিক মানুষের মৃত্যু হতে পারে: যুক্তরাষ্ট্র

বিদেশ ডেস্ক
০৬ ফেব্রুয়ারি ২০২২, ১৭:২৫আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২২, ১৮:৪১

ইউক্রেনে আগ্রাসন চালাতে রাশিয়া ৭০ ভাগ সামরিক প্রস্তুতি সম্পন্ন করেছে বলে সতর্ক করেছে যুক্তরাষ্ট্র। কয়েক সপ্তাহের মধ্যেই পূর্ব ইউরোপের দেশটিতে আক্রমণ করে বসতে পারে মস্কো। হামলাকে সামনে রেখে পুরোদমে প্রস্তুতি নিচ্ছে বলেও দাবি মার্কিন কর্মকর্তাদের। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি।

যদিও নাম প্রকাশে অনিচ্ছুক ওই মার্কিন কর্মকর্তারা এর প্রমাণ উপস্থাপন করতে পারেননি। তারা বলেন, রুশ প্রেসিডেন্ট ভ্লামিদির পুতিন এমন পদক্ষেপ নিয়েছেন কিনা এ বিষয়ে স্পষ্ট নন। তবে এ সংকট উত্তরণে কূটনৈতিক সমাধান এখনও সম্ভব বলে জানিয়েছেন তারা।

দুই মার্কিন কর্মকর্তা রয়টার্সকে বলেন, আবহাওয়া পরিস্থিতির পরিবর্তন ঘটলে ১৫ ফেব্রুয়ারি থেকে মার্চের শেষ পর্যন্ত খুব সহজে সামরিক সরঞ্জাম বিভিন্ন জায়গায় নেওয়ার সুযোগ পাবে রাশিয়া। কারণ, ওই সময়ে তীব্র ঠান্ডায় রাস্তাঘাট জমে শক্ত হয়ে যাবে।

মার্কিন কর্মকর্তারা সতর্ক করেন, রাশিয়া ইউক্রেনে আক্রমণ চালালে ৫০ হাজার বেসামরিক লোকের মৃত্যু হতে পারে। হামলা হলে কয়েক দিনেই রাজধানী কিয়েভের পতন ঘটবে। এবং লাখ লাখ লোক দেশ ছেড়ে পালানোর চেষ্টা করলে গোটা অঞ্চলজুড়ে অস্থিরতা ছড়িয়ে পড়বে। এতে ইউরোপে নতুন করে শরণার্থী সংকট তৈরি হবে। ইউক্রেন সীমান্তে ইতোমধ্যে ১ লাখের মতো রুশ সেনা অবস্থান করছে বলে দাবি করে আসছে যুক্তরাষ্ট্রসহ ন্যাটোর সদস্য রাষ্ট্রগুলো।

/এলকে/এমওএফ/
সম্পর্কিত
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বশেষ খবর
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম