‘ইউক্রেনের যেকোনও শহর দখল করতে পারে রাশিয়া’

বিদেশ ডেস্ক
০৭ ফেব্রুয়ারি ২০২২, ১১:৪০আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২২, ১৭:৩২

দিন যত গড়াচ্ছে রাশিয়া-ইউক্রেনের সংঘাতের আশঙ্কা ততই জোড়ালো হচ্ছে। মস্কো কবে, কখন ইউক্রেনে হামলা চালাতে পারে এ নিয়ে চলছে জল্পনা-কল্পনা। তবে পুরো ইউক্রেন দখল করতে রাশিয়ার যথেষ্ট সেনা নেই বলে দাবি করেছেন দেশটির সাবেক প্রতিরক্ষামন্ত্রী আন্দ্রি জাগোরোদনিউক। তার মতে, কিয়েভ অথবা ইউক্রেনের অন্য কোনও শহর দখল করার মতো সেনা থাকলেও পুরো দেশ কব্জায় নেওয়ার সক্ষমতা নেই মস্কোর।

সম্প্রতি বাইডেন প্রশাসনের দুই কর্মকর্তা সতর্ক করেছেন যে ইউক্রেনে আগ্রাসন চালাতে ৭০ ভাগ সামরিক প্রস্তুতি সম্পন্ন করেছে রাশিয়া। ফলে কয়েক সপ্তাহের মধ্যেই পূর্ব ইউরোপের দেশটিতে আক্রমণ চালাতে পারে মস্কো। হামলাকে সামনে রেখে পুরোদমে প্রস্তুতি নিচ্ছে বলেও দাবি মার্কিন কর্মকর্তাদের।

বাইডেন প্রশাসনের কর্তাদের মন্তব্যের প্রতিক্রিয়া নিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের সঙ্গে আলাপ হয় ইউক্রেনের সাবেক এই প্রতিরক্ষামন্ত্রীর। তিনি বলেন, পরিস্থিতি যে দিকে গড়াচ্ছে তা মনে হচ্ছে ‘বেশ মারাত্মক’। রাশিয়া ইউক্রেনের যেকোনও শহর দখল করে নিতে পারে। তবে পুরো দমে আক্রমণের জন্য ২ লাখের মতো সেনা প্রয়োজন। কিন্তু আমরা এখনও এমন কিছু দেখিনি।

ইউক্রেনের সাবেক প্রতিরক্ষামন্ত্রী

রুশ আক্রমণ যে অনিবার্য এমনটা মানতে নারাজ তিনি। এদিকে ইউক্রেনের অবস্থান এখনও ঘোলাটে বলে মন্তব্য করেন সাবেক প্রতিরক্ষামন্ত্রী। ইউক্রেনীয় সামীন্তের কাছে প্রায় ১ লাখের মতো রুশ সেনা প্রস্তত রয়েছে। পশ্চিমাদেশগুলোর দাবি, একটা ছোট নোটিশেই যেকোনও মুহূর্তে হামলা চালাতে পারে মস্কো। 

সূত্র: দ্য গার্ডিয়ান।
  

/এলকে/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম