উত্তেজনা প্রশমনে একযোগে কাজ করতে সম্মত রাশিয়া ও ফ্রান্স

বিদেশ ডেস্ক
০৮ ফেব্রুয়ারি ২০২২, ১১:২৫আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২২, ১১:২৫

ইউক্রেন ইস্যুতে উত্তেজনা প্রশমনে একযোগে কাজ করতে সম্মত হয়েছে রাশিয়া ও ফ্রান্স। সোমবার মস্কোতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। পরে এক যৌথ সংবাদ সম্মেলনে নিজ নিজ দেশের এমন অবস্থানের কথা জানান তারা। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি।

দীর্ঘ বৈঠকের পর রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আশ্বস্ত করেছেন যে, তিনি ইউক্রেনের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে ভূরাজনৈতিক উত্তেজনা নিরসনে গ্রহণযোগ্য প্রক্রিয়া খুঁজে বের করতে তার সামর্থ্য অনুযায়ী সবকিছু করবেন।

ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ আলোচনা আরও এগিয়ে নেওয়ার আশাবাদের কথা জানিয়েছেন। একইসঙ্গে ইউক্রেনে যে কোনও ধরনের উত্তেজনা এড়ানোর আশাবাদের কথাও জানিয়েছেন তিনি।

ইমানুয়েল ম্যাক্রোঁ বলেন, ‘আগামী কয়েকটি দিন হবে সিদ্ধান্তমূলক। প্রাণবন্ত আলোচনা হবে। ইউরোপের স্থিতিশীলতা ও নিরাপত্তার নতুন শৃঙ্খলা নিশ্চিতের জন্য আমরা একযোগে কাজ করতে আগ্রহী।’

/এমপি/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম