কৃষ্ণ সাগর অভিমুখে রাশিয়ার ছয় যুদ্ধজাহাজ

বিদেশ ডেস্ক
০৮ ফেব্রুয়ারি ২০২২, ১৭:০৯আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২২, ১৭:১৯

ভূমধ্যসাগর থেকে মঙ্গলবার কৃষ্ণ সাগর অভিমুখে যাত্রা করেছে রাশিয়ার ছয় যুদ্ধজাহাজ। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম ইন্টারফ্যাক্স।

আল জাজিরার খবরে বলা হয়েছে, রাশিয়ার একটি নৌ মহড়ায় অংশ নিতে যুদ্ধজাহাজগুলোকে কৃষ্ণ সাগরে পাঠিয়েছে মস্কো।

রাশিয়ার পক্ষ থেকে গত মাসেই প্রশান্ত মহাসাগর থেকে আটলান্টিক মহাসাগর পর্যন্ত বড় ধরনের একটি নৌ মহড়ার ঘোষণা দেওয়া হয়েছিল। এতে রাশিয়ার সব নৌবহরকে যুক্ত করার কথাও জানায় মস্কো।

এদিকে আগামী ১০ থেকে ২০ ফ্রেব্রুয়ারি পর্যন্ত ড্রোন ও ট্যাংক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র নিয়ে সামরিক মহড়া চালানোর ঘোষণা দিয়েছে ইউক্রেন। দেশটির উত্তরাঞ্চলীয় সীমান্তের কাছে এই মহড়া অনুষ্ঠিত হবে। সোমবার ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী ওলেক্সি রেজনিকভ এই ঘোষণা দিয়েছেন। তিনি জানান, বেলারুশে রাশিয়ার মহড়ার জবাবে এই পাল্টা মহড়া চালাবে কিয়েভ।

স্থানীয় একটি টেলিভিশন চ্যানেলের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ইউক্রেনীয় সেনারা ক্রমাগত বিভিন্ন মহড়া চালিয়ে যাচ্ছে। আগামী ১০ ফেব্রুয়ারি থেকে তারা বিদেশি অংশীদারদের দেওয়া বায়রাক্টার ড্রোন এবং ট্যাংক বিধ্বংসী জ্যাভলিন এবং এনএলএডব্লিউ ক্ষেপণাস্ত্র নিয়ে মহড়া শুরু করবে।

/এমপি/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক