ইউক্রেন সংকট: পুতিনের সঙ্গে বৈঠকের পর যা বললেন ম্যাক্রোঁ

বিদেশ ডেস্ক
০৮ ফেব্রুয়ারি ২০২২, ১৭:৫৪আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২২, ১৭:৫৪

ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ বলেছেন, ইউক্রেন নিয়ে সৃষ্ট অচলাবস্থার উত্তেজনা নিরসনে আসন্ন দিনগুলো হবে গুরুত্বপূর্ণ। ইউক্রেন সীমান্তে সেনা মোতায়েন করা রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের পর তিনি এই মন্তব্য করেছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এখবর জানিয়েছে।

মঙ্গলবার সকালে ইউক্রেনের উদ্দেশ্যে রওনা দেওয়ার আগে মস্কোতে ফরাসি প্রেসিডেন্ট জানান, আসন্ন দিনগুলো হবে নির্ণায়ক এবং গুরুত্বপুর্ণ আলোচনার প্রয়োজন যা আমরা সবাই একসঙ্গে চেষ্টা করব।

ফরাসি প্রেসিডেন্টের কার্যালয়ের একটি সূত্র জানিয়েছে, রাশিয়া প্রতিশ্রুতি দিয়েছে উত্তেজনা বাড়ে এমন কোনও নতুন সামরিক পদক্ষেপ না নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে রাশিয়া। পরের আলোচনাগুলোতে রাশিয়ার সামরিক ইউনিট ও কৌশলগত ইস্যু প্রাধান্য পাবে।

অবশ্য মঙ্গলবার রুশ প্রেসিডেন্টের কার্যালয় জানিয়েছে, এমন আশ্বাসের কথা সঠিক নয়।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কির সঙ্গে বৈঠকের পর আবার পুতিনের সঙ্গে বৈঠকে বসার কথা রয়েছে ম্যাক্রোঁর। ওই বৈঠকে ভবিষ্যৎ পদক্ষেপ নির্ধারিত হবে বলে ফরাসি প্রেসিডেন্টের আশা।

এর আগে সোমবার মস্কোতে দীর্ঘ বৈঠকের পর পুতিন ও ম্যাক্রোঁ একটি যৌথ সংবাদ সম্মেলনে হাজির হন। তারা জানান,  ইউক্রেন ইস্যুতে উত্তেজনা প্রশমনে একযোগে কাজ করতে সম্মত হয়েছে রাশিয়া ও ফ্রান্স।

/এএ/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম