বিনামূল্যে করোনা পরীক্ষার ইতি টানলো সুইডেন

বিদেশ ডেস্ক
০৯ ফেব্রুয়ারি ২০২২, ১৮:০৩আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২২, ১৮:০৩

করোনাভাইরাস শনাক্তের জন্য ব্যাপক আকারে বিনামূল্যে পরীক্ষা স্থগিত করেছে সুইডেন। বুধবার থেকে শুধু স্বাস্থ্য ও বয়স্কদের সেবায় নিয়োজিত এবং সবচেয়ে ঝুঁকিপূর্ণ কর্মীদের উপসর্গ থাকলে বিনামূল্যে পরীক্ষা করা হবে। এর ফলে দেশটির নগরজুড়ে ভ্রাম্যমাণ তাঁবু কেন্দ্র, ড্রাইভ-ইন পরীক্ষা কেন্দ্র ও ঘরে গিয়ে নমুনা সংগ্রহ করার কর্মসূচি সমাপ্ত হলো। একই সঙ্গে দেশটি করোন ঠেকাতে জারি করা স্বাস্থ্যবিধিও প্রত্যাহার করেছে। মার্কিন বার্তা সংস্থা এপি এখবর জানিয়েছে।

করোনা পরীক্ষা সীমিত করে ইউরোপীয় দেশ হিসেবে ভিন্ন অবস্থান নিলো সুইডেন। তবে দেশটির বিশেষজ্ঞরা বলছেন, এটাই স্বাভাবিকতায় পরিণত হতে পারে। কারণ তীব্র সংক্রমণশীল মৃদু রোগ সৃষ্টিকারী ওমিক্রনের বিস্তৃতির ফলে ব্যয়বহুল পরীক্ষা খুব একটা কাজে আসছে না। সরকার করোনার চিকিৎসার জন্য অন্যান্য এনডেমিক রোগের পথেই হাঁটতে চাইছে।

সুইডেনের সরকারি স্বাস্থ্য সংস্থার প্রধান কারিন টেগবমার্ক উইজেল বলেন, আমরা এমন এক অবস্থায় পৌঁছে গেছি যে এখন ব্যয় ও প্রয়োজনীয়তা মানানসই হচ্ছে না। যাদের করোনা হয়েছে তাদের সবাইকে যদি আমাদের ব্যয়বহুল পরীক্ষা করতে হয় তাহলে প্রতি সপ্তাহে ৫৫ মিলিয়ন এবং মাসে ২২০ মিলিয়ন ডলার ব্যয় করতে হবে।

সরকারি নির্দেশনা অনুসারে, শুধু স্বাস্থ্য ও বয়স্কদের সেবায় নিয়োজিত এবং সবচেয়ে ঝুঁকিপূর্ণ কর্মীদের উপসর্গ থাকলে বিনামূল্যে পরীক্ষা করা হবে। জনগণের বাকি অংশের মধ্যে উপসর্গ থাকলে তাদের বাড়িতে অবস্থান করতে বলা হয়েছে।

অ্যান্টিজেন পরীক্ষার কিট দেশটির সুপারমার্কেট ও ফার্মেসিতে পাওয়া যাচ্ছে। তবে এগুলোর ফলাফল কর্তৃপক্ষের কাছে পাঠানো হয় না। বেসরকারি ক্লিনিক বা হাসপাতাল পরীক্ষা এবং আন্তর্জাতিক ভ্রমণের জন্য সনদ দিতে পারবে। কিন্তু এর ব্যয় সরকার প্রদান করবে না বা স্বাস্থ্য বিমার আওতায় থাকবে না।

/এএ/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম