ইউক্রেন ইস্যুতে ব্রিটেনের আরও এক হাজার সেনা প্রস্তুত

বিদেশ ডেস্ক
১০ ফেব্রুয়ারি ২০২২, ১৩:৩০আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২২, ১৩:৪৩

ইউক্রেন ইস্যুতে যেকোনও মানবিক সংকট সহায়তায় ১ হাজার সেনা প্রস্তুত রেখেছে যুক্তরাজ্য। দেশটির সরকার জানিয়েছে, রাশিয়া যদি ইউক্রেনে আক্রমণ করে তবে মানবিক পরিস্থিতিতে এসব সেনা প্রস্তুত রেখেছে ব্রিটেন।

ব্রাসেলসে ন্যাটো প্রধান জেন্স স্টলেনবার্গের সঙ্গে বৈঠকের আগে জনসন বলেন, জোট হিসেবে আমরা যেসব নীতির বিষয়ে আপস করবো না সেসব অবশ্যই আমাদের স্পষ্ট করতে হবে। ব্রাসেলস থেকে পোল্যান্ডের রাজধানী ওয়ার্স যাবেন প্রধানমন্ত্রী বরিস জনসন।

ব্রিটেন বর্তমানে এস্তোনিয়ায় সেনা সংখ্যা ৯শ’ থেকে প্রায় দ্বিগুণ করে এক হাজার ৭৫০ করছে। ডাউনিং স্ট্রিট থেকে বলা হয়েছে, এ অঞ্চলের মানবিক সংকট মোকাবেলায় আরও এক হাজার ব্রিটিশ সেনা প্রস্তুত রাখার বিষয়ে জনসন অঙ্গীকার করেছেন।

এদিকে রাশিয়া-ইউক্রেন সংকটের কারণে পূর্ব ইউরোপে নতুন করে আরও তিন হাজার মার্কিন সেনা মোতায়েন চলছে। এর মধ্যে পোল্যান্ডে সামরিক সরঞ্জাম এবং কিছু সেনা পৌঁছেছে। মস্কো ইউক্রেন ও বেলারুশ সীমান্তে ১ লাখ ৩৫ হাজার সেনা মোতায়েন করেছে বলে দাবি করছে যুক্তরাষ্ট্র ও পশ্চিমাদেশগুলো। এ অবস্থায় ইউক্রেন আক্রমণের শিকার হলে শরণার্থী সংকট দেখা দিতে পারে।

সূত্র: দ্য গার্ডিয়ান।

/এলকে/
সম্পর্কিত
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
রুশ হামলার পর ট্রাম্পের কাছে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র চাইলেন জেলেনস্কি
ইউক্রেনজুড়ে রাশিয়ার বড় ধরনের হামলায় নিহত ৯, আহত অর্ধশতাধিক
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম