পশ্চিমা দুনিয়াকে রাশিয়ার বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান

বিদেশ ডেস্ক
১১ ফেব্রুয়ারি ২০২২, ০৭:৩৬আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২২, ০৭:৩৬

পশ্চিমা দুনিয়াকে রাশিয়ার বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন এস্তোনিয়ার প্রধানমন্ত্রী কাজা ক্যালাস। ইউক্রেন ইস্যুতে জোরালো কূটনৈতিক প্রচেষ্টার মধ্যেই বৃহস্পতিবার এমন মন্তব্য করলেন তিনি। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

জার্মানি সফরের আগে সংবাদমাধ্যম ডিপিএ-র সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘ইউরোপে আমাদের ঐক্য এই মুহূর্তে গুরুত্বপূর্ণ। আমাদের অবশ্যই কৌশলগত ধৈর্য থাকতে হবে।’

কাজা ক্যালাস বলেন, ইউরোপের ঐক্য এখন পর্যন্ত টিকে আছে এবং আমরা সবাই রুশ আগ্রাসনের বিরুদ্ধে দৃঢ় ও ঐক্যবদ্ধ থাকার জন্য একসঙ্গে কাজ করছি।

তিনি বলেন, রুশ আগ্রাসনের প্রভাব শুধু ইউক্রেনে নয়, বরং ইউরোপেও এর নেতিবাচক প্রভাব রয়েছে।

এদিকে এস্তোনিয়ায় মোতায়েন ব্রিটিশ সেনা সংখ্যা ৯শ’ থেকে প্রায় দ্বিগুণ করে এক হাজার ৭৫০ করার ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য। ডাউনিং স্ট্রিট জানিয়েছে, এই অঞ্চলের মানবিক সংকট মোকাবিলায় আরও এক হাজার ব্রিটিশ সেনা প্রস্তুত রাখার বিষয়ে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন অঙ্গীকার করেছেন।

ওদিকে পূর্ব ইউরোপে ন্যাটোর সামরিক উপস্থিতি বাড়ানোর বিষয়ে বিদ্যমান তৎপরতার মধ্যেই বৃহস্পতিবার পোল্যান্ডের বিমান ঘাঁটিতে অবতরণ করেছে যুক্তরাষ্ট্রের এফ-১৫ যুদ্ধবিমান। পোলিশ প্রতিরক্ষামন্ত্রী মারিউস ব্লাসজ্যাক জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের এফ-১৫ যুদ্ধবিমান লাস্ক শহরের বিমান ঘাঁটিতে পৌঁছেছে। পূর্ব ইউরোপে ন্যাটোর এয়ার পুলিশিং মিশনের অংশ হিসেবেই এগুলো পাঠানো হয়েছে।

/এমপি/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম