ডিএনএ চুরির আশঙ্কায় রাশিয়ায় কোভিড টেস্ট করেননি ম্যাক্রোঁ

বিদেশ ডেস্ক
১১ ফেব্রুয়ারি ২০২২, ১৮:৪৬আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২২, ১৮:৫১

রুশ গোয়েন্দারা ডিএনএ’র নমুনা হাতিয়ে নিতে পারে, এমন আশঙ্কায় রাশিয়ায় করোনা টেস্ট করেননি ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ। মস্কোয় সফরে করোনা পরীক্ষার জন্য অনুরোধ করে ক্রেমলিন। তাতে রাজি হননি ফরাসি প্রেসিডেন্ট। ম্যাক্রোঁর দুইটি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে এমন তথ্য জানিয়েছে।

পূর্ব ইউরোপের সংকটে কূটনৈতিক সমাধানের প্রচেষ্টার অংশ হিসেবে সোমবার রাশিয়ায় সফর করেছেন ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ। ম্যাঁক্রোকে রাশিয়ার করোনা পরীক্ষার অনুরোধ জানানো হয়। কিন্তু রুশ গোয়েন্দারা ডিএনএ’র নমুনা হাতিয়ে নেওয়ার আশঙ্কায় তা করেননি ম্যাক্রোঁ।

গত সোমবার সফরের সময় একটি ছবি দেখা গেছে, পুতিন ও ম্যাক্রোঁ চার মিটার লম্বা একটি টেবিলের দুই প্রান্তে বসে আলোচনা করছেন। ইউক্রেনসহ ইউরোপের নিরাপত্তা এবং রাশিয়ার দাবি নিয়ে আলোচনা হয়।

বৈঠকে টেবিলের দুই প্রান্তে দুই প্রেসিডেন্ট। ছবি সংগৃহীত

প্রেসিডেন্ট ম্যাক্রোঁর স্বাস্থ্য প্রোটোকল নিয়ে দুটি সূত্র জানিয়েছে, রাশিয়ার পিসিআর পরীক্ষার মাধ্যমে পুতিনের সঙ্গে বসতে পারবেন ফরাসি প্রেসিডেন্ট। নয়তো সামজিক দূরত্ব বজায় রাখতে হবে। এমন দুটি শর্ত দেওয়া হয়। অবশ্য ম্যাক্রোঁ দ্বিতীয়টি বেছে নেন। এ নিয়ে শুক্রবার ক্রেমলিনের পক্ষ থেকে বলা হয়েছে, প্রেসিডেন্ট ম্যাক্রোঁ রুশ প্রেসিডেন্ট থেকে দূরত্ব বজায় রেখেছেন। ফরাসি প্রেসিডেন্ট অবশ্য মস্কোর উদ্দেশে রওনার আগেই প্যারিসে কোভিড টেস্ট করালে নেগেটিভ আসে।

সূত্র: রয়টার্স।

/এলকে/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম