বাইডেনের অনুরোধে আজই পুতিনের সঙ্গে ফোনালাপ

বিদেশ ডেস্ক
১২ ফেব্রুয়ারি ২০২২, ১৩:৫১আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২২, ১৩:৫৪

ইউক্রেনকে ঘিরে উত্তেজনার মধ্যে আবারও আলোচনায় বসছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আজ শনিবার (১২ ফেব্রুয়ারি) এই দুই নেতার ফোনালাপ হবে বলে জানিয়েছে হোয়াইট হাউস।

তবে ফোনে আলোচনা আজ না হয়ে সোমবারের জন্য অনুরোধ করেছিলেন পুতিন। কিন্তু ইউক্রেন সীমান্তে রাশিয়ার ব্যাপক সামরিক কার্যক্রমের কারণে শনিবারই কথা বলতে চেয়েছেন প্রেসিডেন্ট বাইডেন। পূর্ব  ইউরোপের ক্রমবর্ধমান সংকট প্রশমনে এর আগেও কয়েক দফা বাইডেন-পুতিনের মধ্যে আলোচনা হয়েছে। তবে তেমন কোনও ফলাফল এখনও পাওয়া যায়নি।

শুক্রবার ইউক্রেন নিয়ে মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সালিভান সতর্ক করে বলেছেন, ইউক্রেনে ‘যেকোনও সময়’ আক্রমণ শুরু করতে পারে রাশিয়া। বিমান থেকে বোমা হামলার মধ্যে দিয়ে এই ধ্বংসজ্ঞ অভিযান শুরু হতে পারে। এতে বেসামরিকদের জীবন বিপন্ন হয়ে পড়বে।

এদিকে, নিজ নাগরিকদের যত দ্রুত সম্ভব ইউক্রেন ছাড়ার নির্দেশ দিয়েছে জাপান, নেদারল্যা ন্ডস, ব্রিটেন, লাটভিয়া ও নরওয়ে।

/এলকে/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক