ইউক্রেনে চীনা দূতাবাসের কার্যক্রম স্বাভাবিক: বেইজিং

বিদেশ ডেস্ক
১৪ ফেব্রুয়ারি ২০২২, ১৫:৩২আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২২, ১৫:৩২

রুশ হামলার আশঙ্কায় বিশ্বের অনেক দেশ কিয়েভ দূতাবাস গুটিয়ে নিলেও ইউক্রেনে নিজেদের কার্যক্রম স্বাভাবিক রেখেছে চীন। সোমবার সংবাদ সম্মেলনে এমনটাই জানান চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন।

সংবাদ সম্মেলনে ওয়াং বলেন, চীনা নাগরিকদের জন্য সেবা প্রদান অব্যাহত রাখবে বেইজিং। দেশটিতে নাগরিকদের পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করতে নোটিশ জারি হয়েছে বলেও জানান।

রাশিয়া-ইউক্রেনের সামরিক উত্তেজনার ফলে কিয়েভ থেকে দূতাবাস সরিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, কানাডাসহ বিশ্বের অনেক দেশ। এমনকি নাগরিকদের দ্রুত ইউক্রেন ত্যাগ করতে বলা হয়েছে।

ইউক্রেন সীমান্তে দেড় লক্ষাধিক সেনা অবস্থান করার ফলে এমন অস্থিরতা বিরাজ করছে। যুক্তরাষ্ট্রের দাবি, ইউক্রেনে যেকোনও সময় আক্রমণ শুরু করবে রাশিয়া।

/এলকে/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
প্রশিক্ষণে চীন যাচ্ছেন ছাত্রদল-যুবদল নেতাসহ তরুণ প্রতিনিধিরা
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম