ইউক্রেন সংকট: মিউনিখে বিশ্বনেতাদের সম্মেলনে কমলা হ্যারিস

বিদেশ ডেস্ক
১৭ ফেব্রুয়ারি ২০২২, ১৮:৩৯আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২২, ১৮:৩৯

রাশিয়া ও ইউক্রেন সংকটের মধ্যেই মিউনিখ নিরাপত্তা সম্মেলনে যোগ দিতে যাচ্ছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। ওই সম্মেলনে পার্শ্ব বৈঠকে আগামী শনিবার ইউক্রেনের প্রেসিডেন্ট ও জার্মানির চ্যান্সেলরের সঙ্গে সাক্ষাতের কথা রয়েছে কমলার। বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) প্রতিবেদনে এ খবর জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

মার্কিন জ্যেষ্ঠ কর্মকর্তাদের বরাতে রয়টার্স প্রতিবেদনে জানিয়েছে, আসন্ন নিরাপত্তা সম্মেলনকে কেন্দ্র করে কমলা হ্যারিস আলাদাভাবে ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও জার্মানির চ্যান্সেলর ওলাফ শলৎস-এর সঙ্গে বৈঠকে বসবেন।

এছাড়া লাটভিয়া, লিথুনিয়া এবং এস্তোনিয়ার বাল্টিক রাষ্ট্র প্রধানদের পাশাপাশি ন্যাটো মহাসচিব জেন্স স্টলটেনবার্গের সঙ্গেও সাক্ষাৎ করবেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট।

বুধবার এক জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তা বলেন, আমরা চূড়ান্ত মুহূর্তে আছি। ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস এই বছর মিউনিখ নিরাপত্তা সম্মেলনে মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন। তিনি যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বৃহস্পতিবার মিউনিখের উদ্দেশে যুক্তরাষ্ট্র ত্যাগ করবেন। সম্মেলনে আগামী ১৮ থেকে ২০ তারিখ পর্যন্ত চলবে।

/এলকে/
সম্পর্কিত
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
সর্বশেষ খবর
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী