ইউক্রেনের পূর্বাঞ্চলে রুশ সমর্থিত বিদ্রোহী সেনারা ২৪ ঘণ্টায় ৬০ বারের বেশি যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। শুক্রবার এমন জোরালো অভিযোগ করেছে ইউক্রেনের সেনাবাহিনী। এতে ইউক্রেনের রুশপন্থীদের হামলায় সরকারি বাহিনীর এক সেনা আহতও হয়েছেন। পূর্বাঞ্চলে এমন ঘটনায় সংঘাত উসকে যাওয়ার প্রবল আশঙ্কা করা হচ্ছে।
বৃহস্পতিবার মর্টার হামলার পাল্টাপাল্টি খবর পাওয়া যায়। ইউক্রেনের পূর্বাঞ্চলে অস্ত্রবিরতি রেখায় নতুন করে উত্তেজনা ছড়িয়ে পরেছে। ইউক্রেনীয় কর্তৃপক্ষ আশঙ্কা করছে, সীমান্তে রাশিয়ার সেনাদের উপস্থিতির সময় মর্টার হামলা উসকানির মতো ঘটনা বলে মনে হচ্ছে।
ওই এলাকায় রুশ সমর্থিত সেনাদের এ ধরনের হামলাকে বড় ধরনের উসকানি বলে অভিহিত করেছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলনস্কি। এ নিয়ে শুক্রবার ইউক্রেনের সেনাবাহিনী বিবৃতিতে জানিয়েছে, সশস্ত্র বিচ্ছিন্নতাবাদীরা ভারী কামান, মর্টার এবং ট্যাংক ব্যবহার করে এসব হামলা চালাচ্ছে। এখন পর্যন্ত ১০টির বেশি বাড়িতে হামলার ঘটনা ঘটেছে। তবে ইউক্রেনীয় বাহিনী হামলা চালিয়েছে বলে পাল্টা অভিযোগ এনেছে বিদ্রোহীরা।
সূত্র: রয়টার্স








