সংকট সমাধানে পুতিনের সঙ্গে আলোচনায় বসতে চান জেলেনস্কি

বিদেশ ডেস্ক
২০ ফেব্রুয়ারি ২০২২, ১৪:৫৮আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২২, ১৫:০৩

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাতের আগ্রহ প্রকাশ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। শান্তিপূর্ণ উপায়ে চলমান উত্তেজনা নিরসনের জন্য আলোচনায় বসার প্রস্তাব দিয়েছেন তিনি।

জার্মানিতে দুদিনের মিউনিখ নিরাপত্তা সম্মেলনে চলছে। এই সম্মেলন থেকেই জেলেনস্কি বলেন, আমি জানি না রাশিয়ান ফেডারেশনের প্রেসিডেন্ট কী চান, তবে আমি প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে একটি বৈঠকে বসার প্রস্তাব দিচ্ছি।

শান্তিপূর্ণ মীমাংসার স্বার্থে ইউক্রেন কূটনৈতিক পথ অনুসরণ করবে বলেও মন্তব্য করেন তিনি। শনিবার মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের সঙ্গেও সাক্ষাৎ হয় ইউক্রেনের প্রেসিডেন্টের। রবিবার  ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে সাক্ষাতের কথা রয়েছে জেলেনস্কির।

পূর্ব ইউক্রেনের সশস্ত্র বিচ্ছিন্নতাবাদী এবং ইউক্রেনের সরকারি বাহিনীর মধ্যে সংঘাতের ঘটনা বেড়ে যাওয়ার মধ্যেই পুতিনের সঙ্গে আলোচনার আগ্রহ প্রকশ করলেন তিনি। যুক্তরাষ্ট্রের অভিযোগ, ইউক্রেনকে ঘিরে প্রায় এক লাখ ৯০ হাজারের মতো রুশ সেনা অবস্থান করছে। যেকোনও দিন দেশটিতে আক্রমণ করে বসবে। তবে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন অবশ্য বলছেন, ইতোমধ্যে এর আলামত শুরুও হয়ে গেছে।

সূত্র: আল জাজিরা।

/এলকে/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম