ইউক্রেন সংকট: মিত্রদের সঙ্গে আলোচনায় বসছেন বাইডেন

বিদেশ ডেস্ক
২৮ ফেব্রুয়ারি ২০২২, ১০:০৩আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২২, ১২:০৯

ইউক্রেনের সংকটময় পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের মিত্রদের সঙ্গে ফোনালাপ করতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সোমবার (২৮ ফেব্রুয়ারি) সকালে আলোচনা হবে। হোয়াইট হাউজের বরাতে এমন খবর দিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।

হোয়াইট হাউজ জানিয়েছে, ইউক্রেনের বর্তমান পরিস্থিতিতে করণীয় এবং মিত্রদের সমন্বিত প্রতিক্রিয়া নিয়েই আলোচনা। এ বিষয়ে বিস্তারিত জানায়নি বাইডেন প্রশাসন।

ইউক্রেনে রাশিয়ার অভিযানের পঞ্চম দিন চলছে। দুই দেশের বাহিনীর মধ্যে লড়াই অব্যাহত। মস্কোর এমন পদক্ষেপে দেশটির ওপর একের পর এক নিষেধাজ্ঞা দিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ছাড়াও ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো।

এদিকে ইউক্রেন ইস্যুতে বিরল এক বৈঠকে বসতে যাচ্ছে জাতিসংঘের সাধারণ পরিষদ। নিরাপত্তা পরিষদের ডাকে ১৯৩ সদস্যের সাধারণ পরিষদ সোমবার জরুরি অধিবেশনে বসতে যাচ্ছে। আগ্রাসন শুরু করায় রাশিয়াকে বিচ্ছিন্ন করে ফেলতে ইউক্রেনের পশ্চিমা মিত্ররা কূটনৈতিক তৎপরতা জোরালো করার অংশ হিসেবে এই জরুরি অধিবেশন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

/এলকে/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম