জনপ্রিয়তা বেড়েছে জেলেনস্কির

বিদেশ ডেস্ক
২৮ ফেব্রুয়ারি ২০২২, ১০:৫১আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২২, ১১:০২

রাশিয়ার অভিযানের শুরু পর ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির জনপ্রিয়তা যেন আকাশ ছুঁয়েছে। দুনিয়ার অন্যতম শক্তিশালী রুশ বাহিনীর বিরুদ্ধে লড়াইয়ে তার সেনাবাহিনীকে একাই নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। পঞ্চম দিনেও কিয়েভের পতন টানতে পারেনি মস্কো। এতে দিন দিন জনপ্রিয় বাড়ছে জেলেনস্কির।

এক জরিপে দেখা দেছে, গত বছরের ডিসেম্বর থেকে চলতি ফেব্রুয়ারি পর্যন্ত তার জনপ্রিয়তা বেড়েছে তিনগুণ।

রেটিং সোরিওলজিক্যাল গ্রুপ পরিচালিত জরিপ অনুযায়ী, ৯১ শতাংশ ইউক্রেনীয় প্রেসিডেন্ট জেলেনস্কিকে সমর্থন করেছেন, ৬ শতাংশ তাকে করেনি আর ৩ শতাংশ মতামত দেয়নি।

এই জরিপের জন্য পূর্ব ইউক্রেন থেকে বিচ্ছিন্ন হওয়া ডনবাসের দুই বিচ্ছিন্নতাবাদী অঞ্চলকে বাইরে রাখা হয়। ইউক্রেনের দুই হাজার মানুষের ওপর এই জরিপ চালানো হয়।

ইউক্রেন রাশিয়ার আক্রমণ প্রতিহতে সক্ষম হওয়ার সম্ভাবনা কতটুকু? এমন প্রশ্নে ৭০ শতাংশ উত্তরদাতা জানিয়েছেন যে তারা বিশ্বাস করেন এটি সম্ভব। রুশ আগ্রাসনের শুরু পর থেকেই জেলেনস্কির জনপ্রিয়তা বেড়ে গেছে অনেক।

 সূত্র: বিবিসি

/এলকে/
সম্পর্কিত
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
রুশ হামলার পর ট্রাম্পের কাছে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র চাইলেন জেলেনস্কি
ইউক্রেনজুড়ে রাশিয়ার বড় ধরনের হামলায় নিহত ৯, আহত অর্ধশতাধিক
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম