ফিনল্যান্ডের সংখ্যাগরিষ্ঠ মানুষ ন্যাটোতে যোগদানের পক্ষে: জরিপ

বিদেশ ডেস্ক
২৮ ফেব্রুয়ারি ২০২২, ২২:১৫আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২২, ২২:১৫

প্রথমবারের মতো ফিনল্যান্ডের অর্ধেকের বেশি মানুষ পশ্চিমাদের সামরিক জোট ন্যাটোতে যোগদানের পক্ষে মত দিয়েছেন। দেশটির সরকারি সম্প্রচার মাধ্যমের এক জনমত জরিপে এই তথ্য উঠে এসেছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে।

জরিপের ফল অনুসারে, অংশগ্রণকারীদের মধ্যে ৫৩ শতাংশ মনে করেন ফিনল্যান্ডের উচিত এই প্রতিরক্ষা জোটে যোগ দেওয়া। বিপক্ষে মত দিয়েছেন ২৮ শতাংশ। আর ১৯ শতাংশ সিদ্ধান্ত জানাতে পারেননি।

সম্প্রচার কোম্পানিটি জানিয়েছে, বয়স, বাসস্থান ও লিঙ্গ ভিত্তিতে জরিপে অংশগ্রহণকারীদের নির্বাচন করা হয়েছে। এই জরিপের এরর মার্জিন ২.৫ শতাংশ পয়েন্ট হতে পারে।

রাশিয়া ইউক্রেনে হামলা চালানোর একদিন আগে ২৩ ফেব্রুয়ারি এই জরিপ পরিচালনা করা হয়েছিল।

দুই বছর আগের তুলনায় এই জরিপের ফলাফলে অনেক পরিবর্তন দেখা দিয়েছে। ওই সময় দেশটির বৃহত্তম দৈনিক পত্রিকার এক জরিপে মাত্র ২০ শতাংশ ন্যাটোতে যোগদানের পক্ষে মত দিয়েছিলেন।

/এএ/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম