আবারও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়লো উত্তর কোরিয়া

বিদেশ ডেস্ক
০৫ মার্চ ২০২২, ১৪:৩৪আপডেট : ০৫ মার্চ ২০২২, ১৪:৩৭

দক্ষিণ কোরিয়ার নির্বাচনের আগে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। বিষয়টি নিশ্চিত করেছে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী।

ঘটনার সত্যতা নিশ্চিত করে জাপানের প্রতিরক্ষামন্ত্রী নবো কিশি বলেন, ক্ষেপণাস্ত্রটি সর্বোচ্চ ৫৫০ কিলোমিটার উচ্চতায় পৌঁছানোর পাশাপাশি ৩০০ কিলোমিটার দূরত্বে গেছে।

কিশি আরও বলেন, পিইয়ংইয়ং এ বছর অনেকগুলো ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে। যা এই অঞ্চলের জন্য হুমকি এবং একেবারেই অগ্রহণযোগ্য। দ.কোরিয়ার সেনাবাহিনী জানিয়েছে, সকাল ৮টা ৪৮-এর দিকে সুনান এলাকা থেকে পূর্ব সাগরে উৎক্ষেপণ একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্ত করা গেছে। যদিও জাপান ও দক্ষিণের এমন দাবির কোনও প্রতিক্রিয়া জানায়নি উত্তর কোরিয়া।

উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারিতে রেকর্ড ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালায় দেশটি। নিষেধাজ্ঞা উপেক্ষা করেই এই ধরনের কার্যক্রম অব্যাহত রেখেছে কিম জন উনের দেশটি।

এদিকে আগামী ৯ মার্চ প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে দক্ষিণ কোরিয়ায়। যেকোনও অনাকাঙ্খিত ঘটনা এড়াতে দেশজুড়ে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে দেশটির সরকার।

সূত্র: আল জাজিরা।

/এলকে/
সম্পর্কিত
প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই কোম্পানির প্রতিনিধিদলের সাক্ষাৎ  
কী, কেন, কীভাবেভারতীয় আম আমদানি কেন স্থগিত করলো জাপান
নতুন সামরিকতাবাদের চীনা অভিযোগ প্রত্যাখ্যান জাপানের
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম