নোবেল পুরস্কারের জন্য জেলেনস্কিকে মনোনীত করার আহ্বান

বিদেশ ডেস্ক
১৮ মার্চ ২০২২, ১৯:২৯আপডেট : ১৮ মার্চ ২০২২, ১৯:২৯

শান্তিতে নোবেল পুরস্কারের মনোনয়ন গ্রহণের সময়সীমা শেষ হয়ে গেলেও ইউরোপের এক দল রাজনীতিক আহ্বান জানিয়েছেন তা বাড়ানোর জন্য। যাতে করে এই পুরস্কারের জন্য ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে বিবেচনা করা যায়। মার্কিন সাময়িকী নিউজউইক-এর এক প্রতিবেদনে বিষয়টি জানা গেছে।

নোবেল কমিটির কাছে মনোনয়ন প্রক্রিয়া পুনরায় উন্মুক্ত এবং ৩১ জানুয়ারির সময়সীমা ৩১ মার্চ পর্যন্ত বাড়ানোর আবেদন জানানো হয়েছে। জেলেনস্কি ও ইউক্রেনের জনগণকে যেনও এই পুরস্কারের জন্য বিবেচনা করা যায়, সেজন্য এই আবেদন করা হয়েছে।

আবেদনটিতে স্বাক্ষর করেছেন, যুক্তরাজ্য, নেদারল্যান্ডস, জার্মানি, সুইডেন, এস্তোনিয়া, বুলগেরিয়া, রোমানিয়া ও স্লোভাকিয়ার ৩৬ জন সাবেক ও বর্তমান রাজনীতিক।

চিঠিতে তারা বলেন, আমরা জানি যে এটি নিয়মের লঙ্ঘন। কিন্তু আমরা বিশ্বাস করি বর্তমান নজিরবিহীন পরিস্থিতির কারণে এটি ন্যায্য। স্বৈরাচারিতার বিরুদ্ধে রুখে দাঁড়ানো এবং গণতন্ত্র ও নিজেদের সরকারের জন্য লড়াইকারীদের প্রতি সহযোগিতা করা আমাদের গণতান্ত্রিক কর্তব্য।

ইউরোপীয় রাজনীতিকরা লিখেছেন, ইউক্রেনের সাহসী পুরুষ ও নারীরা গণতন্ত্র ও নিজেদের সরকারের জন্য লড়াই করছে এবং ২৪ ফেব্রুয়ারি রাশিয়া দেশটি জুড়ে আক্রমণের পর মানুষ স্বৈরাচারি বাহিনীকে প্রতিরোধ করছে।

নির্দিষ্ট যোগ্যতা থাকা যে কোনও ব্যক্তি শান্তিতে নোবেল পুরস্কারের জন্য ব্যক্তি, প্রতিষ্ঠান ও কোনও গোষ্ঠীর নাম প্রস্তাত করতে পারেন। এই যোগ্যতার মধ্যে রয়েছে জাতীয় পরিষদের সদস্য ও জাতীয় সরকার, আন্তর্জাতিক বিচারিক আদালতের সদস্য, নির্দিষ্ট বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, এমেরিটাস অধ্যাপক ও সহযোগী অধ্যাপকবৃন্দ।

নোবেল পুরস্কারের ওয়েবসাইটের তথ্য অনুসারে, এই বছর শান্তিতে নোবেল পুরস্কারের জন্য ৩৪৩ জনের নাম প্রস্তাব করা হয়েছে। এর মধ্যে ২৫১ জন ও ৯২টি সংস্থা রয়েছে।

/এএ/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক