রাশিয়ার হামলায় ৭ বেসামরিক নাগরিক নিহত: ইউক্রেন

বিদেশ ডেস্ক
১৯ মার্চ ২০২২, ২০:৩৭আপডেট : ১৯ মার্চ ২০২২, ২০:৪৮

রুশ বাহিনীর মর্টার হামলায় ইউক্রেনের ৭ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হন আরও পাঁচজন। শনিবার রাজধানী কিয়েভের কাছাকাছি মাকারভিভে এই হতাহতের ঘটনা ঘটে।

এক বিবৃতিতে স্থানীয় পুলিশ জানিয়েছ, ‘শত্রুরা মাকারভিভে হামলা চালিয়েছে। এতে সাতজন বেসামরিক প্রাণ হারিয়েছেন’। তবে বেসামরিকদের লক্ষ্য করে হামলার ঘটনা অস্বীকার করেছে রাশিয়া।

ইউক্রেনের খারকিভ, মারিউপোলসহ বেশ কয়েকটি জনবহুল শহরে হামলা অব্যাহত রেখেছে রুশ বাহিনী। কিয়েভের দাবি, রাশিয়ান সেনারা বেসামরিক স্থাপনা টার্গেট করেই অভিযান চালাচ্ছে। এই শহরগুলো থেকে সাধারণ মানুষকে সরিয়ে নেওয়া কঠিন হয়ে পড়েছে।

ইউক্রেনের সরকার বলেছে, মানবিক করিডোরের মাধ্যমে শুক্রবার একাধিক শহর থেকে ৯ হাজারের বেশি মানুষকে উদ্ধার করা হয়েছে। অবরুদ্ধ মারিউপোল থেকেও বেসামরিকদের সরিয়ে নেওয়ার কাজ অব্যাহত রয়েছে। রুশ অভিযানের শুরুর পর বাধ্য হয়ে দেশ ছেড়েছেন ৩০ লাখের মতো ইউক্রেনের নাগরিক। তারা পোল্যান্ড, হাঙ্গেরি, রোমানিয়া, জার্মানি, কানাডাসহ অনেক দেশ আশ্রয় নিচ্ছে।

সূত্র: আল জাজিরা

/এলকে/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম