পূর্ব ইউরোপে আরও ৪০ হাজার সেনা পাঠাচ্ছে ন্যাটো

বিদেশ ডেস্ক
২৫ মার্চ ২০২২, ০৭:০১আপডেট : ২৫ মার্চ ২০২২, ০৭:০১

ইউক্রেন রুশ সামরিক অভিযানের ঠিক এক মাসের মাথায় ন্যাটো সামরিক জোটের নেতারা ব্রাসেলসে বৃহস্পতিবার শীর্ষ বৈঠকে পূর্ব ইউরোপে জোটের দেশগুলোর নিরাপত্তা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। বৈঠকের পর জোটের মহাসচিব জেন্স স্টোলটেনবার্গ জানিয়েছেন, পূর্ব ইউরোপে ৪০ হাজার অতিরিক্ত ন্যাটো সেনা পাঠানো হবে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি। 

জেন্স স্টোলটেনবার্গ বলেন, ইউক্রেনের প্রতিবেশী দেশ বুলগেরিয়া, হাঙ্গেরি, রোমানিয়া এবং স্লোভাকিয়ায় ন্যাটো সেনা বহর মোতায়েন করা হবে।

ইউক্রেনে হামলার পেছনে প্রেসিডেন্ট পুতিনের প্রধান তাড়না ছিল ন্যাটো জোটকে একটি বার্তা দেওয়া যে, পূর্ব ইউরোপে রাশিয়ার দোরগোড়ায় ন্যাটো জোটের সম্প্রসারণ, সামরিক তৎপরতা তিনি আর বরদাশত করবেন না।

পূর্ব ইউরোপে আরও ৪০ হাজার সেনা মোতায়েনের সিদ্ধান্ত নিয়ে পশ্চিমা সামরিক জোট কার্যত জানিয়ে দিলো, তারা পুতিনের দাবির কোনও তোয়াক্কা করছে না।

জেন্স স্টোলটেনবার্গ বলেন, দীর্ঘমেয়াদী সংঘাতের জন্য ন্যাটো প্রস্তুত। বৃহস্পতিবার বৈঠকের পর জোটের এক যৌথ বিবৃতিতে বলা হয়, ইউরোপে 'এক প্রজন্মের মধ্যে সবচেয়ে বড় নিরাপত্তা সংকট মোকাবেলায়' এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ন্যাটো মহাসচিব বলেছেন, ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের পর ইউরোপে নিরাপত্তার মানচিত্র আমূল বদলে গেছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি পশ্চিমা নেতাদের এই বৈঠকে কিয়েভ থেকে ভিডিও লিংকে বক্তব্য দিয়েছেন। এ সময় তিনি ন্যাটোর কাছ থেকে 'অবাধ সামরিক সাহায্য' দাবি করেন। আবারও ইউক্রেনে 'নো ফ্লাই জোন' ঘোষণার দাবির পুনরাবৃত্তি না করলেও জেলেনস্কি যুদ্ধ বিমান এবং ট্যাংক চেয়েছেন।

ন্যাটো ইউক্রেনকে যুদ্ধবিমান ও ট্যাংক দেবে কিনা- এই প্রশ্নে সরাসরি উত্তর এড়িয়ে যান ন্যাটো মহাসচিব। তিনি বলেন, প্রতিরক্ষার জন্য ইউক্রেনকে সাহায্য দিয়ে যাবে ন্যাটো।

রাশিয়ার কাছ থেকে সাইবার হামলা এবং সম্ভাব্য রাসায়নিক-জীবাণু এবং পারমাণবিক হামলার বিরুদ্ধেও ইউক্রেনকে সাহায্যের সিদ্ধান্ত নেওয়া হয়েছে ন্যাটোর বৈঠকে।

স্টোলটেনবার্গ বলেন, ‘রাসায়নিক অস্ত্রের ব্যবহার লড়াইয়ের প্রকৃতি পুরোপুরি বদলে দেবে। রাশিয়া সেটা করলে তা আন্তর্জাতিক আইনের চরম ব্যত্যয় হবে। এর পরিণতি হবে সুদূরপ্রসারী এবং ব্যাপক।’

জেন্স স্টোলটেনবার্গ বলেন, মস্কো এখন যেভাবে ইউক্রেন এবং তার মিত্র দেশগুলোকে রাসায়নিক অস্ত্র প্রয়োগের প্রস্তুতি নেওয়ার জন্য অভিযুক্ত করছে তা উদ্বেগজনক। এই অভিযোগ তুলে রাশিয়া আসলে তেমন অস্ত্র প্রয়োগের জন্য যুক্তি তৈরি করছে।

রাশিয়াকে আর্থিক বা সামরিক সহযোগিতা না দেওয়ার জন্যে ন্যাটোর পক্ষ থেকে চীনের প্রতি আহ্বান জানানো হয়েছে।

/এমপি/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম