রুশ এস-৪০০ নিয়ে তুরস্কের অবস্থান বদলায়নি: এরদোয়ান

বিদেশ ডেস্ক
২৫ মার্চ ২০২২, ১৭:১৮আপডেট : ২৫ মার্চ ২০২২, ১৭:১৮

তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান বলেছেন, রাশিয়ার কাছ থেকে এস-৪০০ ক্ষেপণাস্ত্র ক্রয়ের বিষয়ে তুরস্কের অবস্থান বদলায়নি। এটি কেনা হয়ে গেছে। শুক্রবার ব্রাসেলসে তিনি এই মন্তব্য করেছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে।

তুর্কি প্রেসিডেন্ট জানান, যুক্তরাষ্ট্রের কাছ থেকে নতুন এফ-১৬ যুদ্ধবিমান ও সরঞ্জাম কেনার আলোচনা ভালোমতো এগোচ্ছে।

২০২০ সালের ডিসেম্বরে ন্যাটো সদস্য তুরস্কের প্রতিরক্ষা শিল্পের ওপর নিষেধাজ্ঞা জারি করে যুক্তরাষ্ট্র। রুশ নির্মিত এস-৪০০ কেনার কারণে এই পদক্ষেপ নেয় ওয়াশিংটন। একইসঙ্গে আঙ্কারাকে এফ-৩৫ স্টিলথ যুদ্ধবিমান কর্মসূচি থেকে বাদ দেয়। এই কর্মসূচিতে তুরস্ক ছিল উৎপাদক ও ক্রেতা। আঙ্কারার দাবি, এই পদক্ষেপ ছিল অন্যায্য।

সম্প্রচারমাধ্যম হাবেরতুর্ক এরদোয়ানকে উদ্ধৃত করে জানিয়েছে, তিনি আশা করছেন নতুন এফ-১৬ যুদ্ধবিমান ও আধুনিকীকরণের সরঞ্জাম কিনতে ওয়াশিংটনের সঙ্গে আলোচনার ফলাফল শিগগিরই পাওয়া যাবে।

রাশিয়ার আক্রমণের ঘটনায় যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে অনানুষ্ঠানিকভাবে তুরস্কের এস-৪০০ ব্যবস্থা ইউক্রেনের মোতায়েনের পরামর্শের কথা উড়িয়ে দিয়েছেন এরদোয়ান। ওয়াশিংটনকে ইঙ্গিত করে তিনি বলেন, তারা যা করে তা হলো বিশৃঙ্খলা তৈরি।

এরদোয়ান জানান, ফ্রাঙ্কো-ইতালীয় ইউরোস্যাম কনসোর্টিয়ামের কাছ থেকে এসএএমপি-টি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ক্রয়ের বিষয় বিবেচনা করছে তুরস্ক। এই বিষয়ে ন্যাটো সম্মেলনে ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ ও ইতালির প্রধানমন্ত্রী মারিও দ্রাঘির সঙ্গে আলোচনা হয়েছে।

/এএ/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
ঢাকায় আসছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম