রুশ কয়লা আমদানি নিষিদ্ধের অনুমোদন পোল্যান্ডের মন্ত্রিসভার

বিদেশ ডেস্ক
৩০ মার্চ ২০২২, ১১:২৫আপডেট : ৩০ মার্চ ২০২২, ১১:২৬

রুশ কয়লা আমদানি নিষিদ্ধ সংক্রান্ত একটি খসড়া প্রস্তাবে অনুমোদন পোল্যান্ডের মন্ত্রিসভা। পোলিশ মন্ত্রিপরিষদের মুখপাত্র পিওর মুলার বিষয়টি নিশ্চিত করেছেন। বুধবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

পিওর মুলার জানিয়েছেন, রাশিয়ান কয়লা আমদানিতে নিষেধাজ্ঞার অনুমোদন সংক্রান্ত খসড়া আইনটি সরকার গ্রহণ করেছে।

ওয়ারশতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পিওর মুলার বলেন, ‘আমরা চাই না যে এই আমদানিগুলো আর সম্ভব হোক। যদিও আমরা বুঝতে পারছি, ইউরোপীয় ইউনিয়ন আজ পর্যন্ত এই ধরনের পদক্ষেপগুলো অনুমোদন করেনি। ফলে এ সংক্রান্ত একটি ঝুঁকি রয়েছে।’

আল জাজিরা-র খবরে বলা হয়েছে, ইউরোপীয় ইউনিয়নের  পক্ষ থেকে নিষেধাজ্ঞা আরোপ করতে হলে তাতে ব্লকটির অন্য দেশগুলোরও সম্মতি থাকতে হবে। জোটের বাইরে একতরফা সিদ্ধান্ত নেওয়া দেশগুলোর বিরুদ্ধে জোটগত ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে।

/এমপি/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম