এবার সুইডেন ও ফিনল্যান্ডকে সতর্কবার্তা রাশিয়ার

বিদেশ ডেস্ক
১১ এপ্রিল ২০২২, ১৮:৩৭আপডেট : ১১ এপ্রিল ২০২২, ১৮:৩৭

ইউক্রেন যুদ্ধের মধ্যেই এবার সুইডেন ও ফিনল্যান্ডের প্রতি সতর্কবার্তা উচ্চারণ করেছে রাশিয়া। দেশ দু’টির পশ্চিমা সামরিক জোট ন্যাটোতে যোগদানের উদ্যোগের সমালোচনা করে মস্কো বলেছে, এই পদক্ষেপ ইউরোপে স্থিতিশীলতা আনবে না। সোমবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ন্যাটো জোটকে সংঘাতের হাতিয়ার হিসেবে আখ্যায়িত করেছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ।

বিবিসি-র খবরে বলা হয়েছে, ন্যাটোর সদস্যপদ লাভে সুইডেন ও ফিনল্যান্ডের উদ্যোগে যুক্তরাষ্ট্র সমর্থন দেবে বলে প্রতীয়মান হচ্ছে। সেক্ষেত্রে ৩০ জাতির এই জোটের মোট সদস্য সংখ্যা দাঁড়াবে ৩২।

মার্কিন কর্মকর্তারা বলেন, ন্যাটো পররাষ্ট্রমন্ত্রীদের গত সপ্তাহের বৈঠকে ফিনল্যান্ড ও সুইডেনের মন্ত্রীরাও যোগ দিয়েছিলেন। এবারের বৈঠকে দেশ দু’টির যোগ দেওয়া নিয়ে সুনির্দিষ্ট আলোচনা হয়েছে।

উল্লেখ্য, ইউক্রেনে রুশ অভিযানের পরই ফিনল্যান্ড ও সুইডেনের ন্যাটোতে যোগ দেওয়ার বিষয়টি সামনে আসে।

/এমপি/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম