রাশিয়ার অপূরণীয় ক্ষতি হয়েছে: জেলেনস্কি

বিদেশ ডেস্ক
১৩ এপ্রিল ২০২২, ১১:৩৯আপডেট : ১৩ এপ্রিল ২০২২, ১১:৩৯

ইউক্রেনে সামরিক অভিযানের ঘটনায় রাশিয়ার অপূরণীয় ক্ষতি হয়েছে। এক ভিডিও বার্তায় এমন মন্তব্য করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি।

ভলোদিমির জেলেনস্কি বলেন, ‘আপনাদের কী মনে আছে রাশিয়া কিভাবে দম্ভ করে বলেছিল, ৪৮ ঘণ্টার মধ্যে তারা কিয়েভ দখল করবে? সেই ৪৮ ঘণ্টা ৪৮ দিনে পৌঁছেছে।’

আফগানিস্তানে ১০ বছরের যুদ্ধে সোভিয়েত ইউনিয়নের যে ক্ষতি হয়েছে, ইউক্রেনে রুশ বাহিনীর ক্ষয়ক্ষতির মাত্রা তার চেয়েও বেশি বলে দাবি করেন জেলেনস্কি।

২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে ‘বিশেষ সামরিক অভিযান’ শুরু করে রাশিয়া। প্রথম দিকে রাজধানী কিয়েভ দখলের পরিকল্পনা থাকলেও নিজ দেশের সেনাদের ব্যাপক ক্ষয়ক্ষতির পর ওই পরিকল্পনা থেকে পিছু হটে মস্কো। এক পর্যায়ে অভিযানের লক্ষ্য কিয়েভ থেকে পূর্ব ইউক্রেনে সরিয়ে নেওয়ার ঘোষণা দেয় রুশ কর্তৃপক্ষ।

বিশ্লেষকরা বলছেন, ইউক্রেনের সশস্ত্র বাহিনীর সক্ষমতা এবং দেশটির প্রতিরোধের শক্তিকে অবমূল্যায়ন করেছিল রাশিয়া। কিন্তু যুদ্ধের ময়দানে এই বাস্তবতা টের পেয়েছে তারা।

উল্লেখ্য, গত ২৫ মার্চ ইউক্রেনে নিজেদের এক হাজার ৩৫১ সেনাসদস্য নিহতের কথা জানায় রাশিয়া। তবে সম্প্রতি কিয়েভ দাবি করেছে, নিহত রুশ সেনার প্রকৃত সংখ্যা ১৯ হাজার।

/এমপি/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম