ন্যাটোতে ফিনল্যান্ডের যোগদানের সিদ্ধান্ত কয়েক সপ্তাহের মধ্যে: প্রধানমন্ত্রী

বিদেশ ডেস্ক
১৩ এপ্রিল ২০২২, ২০:৫৪আপডেট : ১৩ এপ্রিল ২০২২, ২০:৫৪

ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী সান্না মারিন বলেছেন, তার দেশ ন্যাটো সদস্য হওয়ার আবেদন করবে কিনা সেই সিদ্ধান্ত ‘কয়েক সপ্তাহের’ মধ্যেই নেওয়া হবে। সুইডেনের প্রধানমন্ত্রীর সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি বলেন, এই সিদ্ধান্ত নিতে বিলম্বের কোনও কারণ দেখছেন না তিনি।

প্রধানমন্ত্রীর এই বক্তব্য এমন এক সময়ে এসেছে যখন ফিনল্যান্ডের পার্লামেন্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, ন্যাটো জোটের সদস্য হলে ফিনল্যান্ড ও রাশিয়ার সীমান্তে উত্তেজনা বাড়তে পারে। ন্যাটো জোটে সদস্য হওয়ার বিষয়ে সম্প্রতি ফিনল্যান্ড ও সুইডেনকে সতর্ক করেছে রাশিয়া।

ফিনল্যান্ড ও সুইডেন সামরিকভাবে নিরপেক্ষ। কিন্তু ইউক্রেনে রুশ আগ্রাসনের জেরে পশ্চিমা প্রতিরক্ষা জোটের সদস্য হতে ফিনল্যান্ড ও সুইডেনের সরকারের ওপর চাপ বাড়ছে। সুইডেনের নেতা ম্যাগডালেনা অ্যান্ডারসন সাংবাদিকদের বলেছেন, এই সিদ্ধান্ত নিতে বিলম্বের কোনও কারণ তিনিও দেখছেন না।

ফিনল্যান্ডের সঙ্গে রাশিয়ার এক হাজার ৩৪০ কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে। ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকোভ জোর দিয়ে বলেছেন, ন্যাটো সদস্য হওয়ার প্রক্রিয়া এগিয়ে নিলে মস্কো নিজস্ব উপায়ে ‘পরিস্থিতির ভারসাম্য’ বজায় রাখবে।

ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী সান্না মারিন বলেন, ‘আমরা কখন সিদ্ধান্ত নেবো, সে বিষয়ে কোনও সময়সূচি দেবো না, কিন্তু আমার বিশ্বাস এটা দ্রুতই ঘটবে।’

উল্লেখ্য, সম্প্রতি পশ্চিমা সামরিক জোট ন্যাটোতে যোগদানের আগ্রহ প্রকাশ করে ফিনল্যান্ড ও সুইডেন। এ বছরের গ্রীষ্মে ন্যাটোতে ইউরোপের দেশ দুটি যুক্ত হচ্ছে বলে জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা। সুইডেন ও ফিনল্যান্ড সামরিক জোটটিতে যোগ দিলে এর সদস্য সংখ্যা ৩০ থেকে বেড়ে ৩২-এ দাঁড়াবে।

সূত্র: বিবিসি

/জেজে/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম