পূর্ব ইউক্রেনের ৪২টি শহর নিয়ন্ত্রণে নিয়েছে রাশিয়া

বিদেশ ডেস্ক
২৩ এপ্রিল ২০২২, ১৯:০৫আপডেট : ২৩ এপ্রিল ২০২২, ১৯:১০

পূর্ব ইউক্রেনে তুমুল লড়াই অব্যাহত আছে রাশিয়া ও ইউক্রেনীয় যোদ্ধাদের মধ্যে। শুক্রবার ইউক্রেনীয় কর্তৃপক্ষ জানিয়েছে, চলতি সপ্তাহে পূর্ব ইউক্রেনে জোরালো অভিযানে ৪২টি ছোট শহর দখলে নিয়েছে রুশ বাহিনী। শুক্রবার এ খবর জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমস।

পূর্ব ইউক্রেনের সুরক্ষিত লাইন ছাড়িয়ে বিস্তার ঘটছে লড়াই। ক্রেমলিন ইতোমধ্যে জানিয়েছে ইউক্রেনের দক্ষিণাঞ্চল পুরোপুরি নিয়ন্ত্রণের পরিকল্পনা করছে রুশ বাহিনী। সেই সঙ্গে ইউক্রেনের ডনবাসকে কি করে নিয়ন্ত্রণে নেওয়া যায়, এ নিয়েও পরিকল্পনার কথা জানিয়েছে রুশ কর্তৃপক্ষ। কিয়েভ ও এর আশপাশ থেকে সরে পূর্ব ইউক্রেন এবং দক্ষিণাঞ্চলের দিকে রুশ বাহিনীকে লড়াইয়ে মনোনিবেশ করেছে মস্কো। মূলত ডনবাস, মারিউপোল নিজেদের নিয়ন্ত্রণে রাখতেই এমন পদক্ষেপ।

শুক্রবার দক্ষিণ-পূর্ব ইউক্রেনজুড়ে ভয়ঙ্কর লড়াই হয়েছে বলে জানা গেছে। দিনিপ্রো নদীর তীরবর্তী অনেক বসবাসকারী ক্ষতিগ্রস্ত হয়েছেন। যদিও ইউক্রেনীয় কর্মকর্তারা এই খবর অস্বীকার করলেও রাশিয়া সম্প্রতি ৪২টি শহর এবং গ্রাম নিয়ন্ত্রণে নিয়েছে বলে জানিয়েছে তারা। এই জায়গাগুলো আবারও ইউক্রেনের দখলে আসবে বলে বিশ্বাস ইউক্রেনের।

রাশিয়ার সামরিক অগ্রযাত্রা নিয়ে পশ্চিমা বিশেষজ্ঞরা বলেছেন, রুশ সেনারা ধীরগতি হলেও মারিউপোলে লড়াইয়ে সফল। কিন্তু কিয়েভে পুরোপুরি ব্যর্থ রুশ যোদ্ধারা। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি মন্তব্য করেছেন, এই যুদ্ধে ইউক্রেনেরই জয় হবে।

/এলকে/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম