সিরিয়ায় প্রবেশে তুর্কি আকাশসীমা ব্যবহার করতে পারবে না রাশিয়া

বিদেশ ডেস্ক
২৪ এপ্রিল ২০২২, ১২:১৮আপডেট : ২৪ এপ্রিল ২০২২, ১৬:২০

এখন থেকে তুরস্কের আকাশসীমা ব্যবহার করে রাশিয়ার কোনও বেসামরিক-সামরিক বিমান সিরিয়ায় ঢুকতে পারবেন না। তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলু জানিয়েছেন, নিজেদের আকাশসীমা ব্যবহারে রাশিয়ার ওপর এমন নিষেধাজ্ঞা দিয়েছে আঙ্কারা। 

মেভলুত কাভুসোগলু বলেন, সিরিয়ায় যেতে রুশ সামরিক ও বেসামরিক বিমান চলাচলে তুরস্কের আকাশসীমা বন্ধ করে দিয়েছি আমরা। তাদের সব রকম বিমানের জন্য এই নিষেধাজ্ঞা তিন মাসের জন্য বহাল থাকবে।

তার দেশের এই সিদ্ধান্ত রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভকে জানিয়েছেন এবং ল্যাভরভ তার দেশের প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে বলেছেন। তুরস্কের পক্ষ থেকে এমন ঘোষণার পর কোনও প্রতিক্রিয়া দেখায়নি মস্কো। তুরস্ক এমন পদক্ষেপ কেন নিলো তা পরিষ্কার করেননি কাভুসোগলু।

২০১১ সাল থেকে সিরিয়ায় যুদ্ধ অব্যাহত আছে। সিরিয়ার উত্তরাঞ্চলে সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াই করে আসছে বলে দাবি আঙ্কারার। যুদ্ধে এ পর্যন্ত কয়েক লাখ মানুষ প্রাণ হারিয়েছেন। ধ্বংস হয়ে গেছে দেশটির বেশিরভাগ শহর।

সূত্র: আল জাজিরা

/এলকে/এমওএফ/
সম্পর্কিত
ঢাকায় আসছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
রুশ হামলার পর ট্রাম্পের কাছে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র চাইলেন জেলেনস্কি
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম