ট্রান্সনিস্ট্রিয়াতে বিস্ফোরণের পর নিরাপত্তা জোরদার করলো মলডোবা

বিদেশ ডেস্ক
২৬ এপ্রিল ২০২২, ২২:৩৮আপডেট : ২৬ এপ্রিল ২০২২, ২২:৩৮

রুশ সমর্থিত বিচ্ছিন্নতাবাদী অঞ্চল ট্রান্সনিস্ট্রিয়াতে সিরিজ বিস্ফোরণের পর নিরাপত্তা জোরদার করেছে মলডোবা। দেশটির প্রেসিডেন্ট মাইয়া সান্ডু জনগণকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। বিস্ফোরণের পর রাশিয়ার সঙ্গে সংঘাত শুরুর আশঙ্কা তৈরি হলে তিনি এই আহ্বান জানান। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এখবর জানিয়েছে।

মলডোবার সুপ্রিম সিকিউরিটি কাউন্সিলের সঙ্গে বৈঠকের পর মাইয়া সান্ডু জানান, ট্রান্সনিস্ট্রিয়াতে বিস্ফোরণটি ওই অঞ্চলের বিভিন্ন গোষ্ঠীর অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে হতে পারে। পরিস্থিতি অস্থিতিশীল করাতে গোষ্ঠীগুলোর স্বার্থ রয়েছে।

কাউন্সিলে পক্ষ থেকে ট্রান্সনিস্ট্রিয়াতে বাফার জোনের কাছে টহল বাড়াতে রাষ্ট্রীয় সংস্থাগুলোকে পরামর্শ দিয়েছে। একই সঙ্গে গুরুত্বপূর্ণ অবকাঠামোগুলোতে নিরাপত্তা জোরদার করার কথা বলা হয়েছে।

এর আগে শুক্রবার রুশ সেনাবাহিনীর ডেপুটি কমান্ডার মেজর জেনারেল রুস্তম মিনেকায়েভ বলেছেন, মারিউপোল-ক্রিমিয়া- ট্রান্সনিস্ট্রিয়া পর্যন্ত একটি স্থল করিডোর স্থাপন করতে চায় রাশিয়া। ট্রান্সনিস্ট্রিয়া রুশ সমর্থিত একটি বিচ্ছিন্নতাবাদী অঞ্চল, মলডোবার অভ্যন্তরে এটির অবস্থান। রুশ ভাষাভাষীদের সহযোগিতার জন্য মস্কোর সহায়তায় এই অঞ্চল গড়ে তোলা হয়েছে।

/এএ/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম