“শরণার্থীদের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ ছিল বানোয়াট”

বিদেশ ডেস্ক
০২ ফেব্রুয়ারি ২০১৬, ১৬:০৯আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০১৬, ১৬:১৫

“শরণার্থীদের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ ছিল বানোয়াট” নিজ দেশে আশ্রয় নেওয়া শরণার্থীদের বিরুদ্ধে গণধর্ষণের অভিযোগ করেছিলেন এক জার্মান কিশোরী। তার দাবি ছিল, তাকে অপহরণের পর গণধর্ষণ করে শরণার্থীরা। কিন্তু তদন্তে দেখা গেছে, ওই অভিযোগ ছিল পুরোপুরি বানোয়াট। এক পর্যায়ে ওই কিশোরীও অসত্য অভিযোগের বিষয়টি স্বীকার করে।
জার্মান কর্মকর্তাদের বরাত দিয়ে এ খবর জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।
বার্লিনের প্রসিকিউটর অফিসের মুখপাত্র মার্টিন স্টেল্টনার বলেন, পরীক্ষায় ধর্ষণের কোনও আলামত পাওয়া যায়নি। ওই কিশোরী তার অভিযোগ তুলে নিয়েছে।
ওই কিশোরী জানান, যেদিনের ঘটনার বিষয়ে অভিযোগ করা হয়েছে, সেদিন আসলে তিনি একজন জার্মান পুরুষের সঙ্গে ছিলেন।
ওই কিশোরীর বয়স ১৩ বছর। তিনি বার্লিনের রুশভাষী সম্প্রদায়ের সদস্য।
শরণার্থীদের হাতে তার গণধর্ষিত হওয়ার খবর শিরোনাম হয় রাশিয়ার অনেক গণমাধ্যমে। সোশ্যাল মিডিয়ার রুশপন্থী অংশে চলে সমালোচনার ঝড়। ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন অনেকে। এ ঘটনায় উত্তপ্ত হয়ে উঠে জার্মানির রাজপথ। বিষয়টিকে পুঁজি করে শরণার্থীবিরোধী বিক্ষোভ প্রদর্শন করেন রুশ-জার্মান সম্প্রদায় এবং দেশটির ডানপন্থী গ্রুপগুলো।

এমনকি রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভও এ নিয়ে জার্মানির কঠোর সমালোচনা করেন।

গত মাসে ৩০ ঘন্টা ‘নিখোঁজ’ থাকার পর প্রকাশ্যে এসেই পুলিশের কাছে গণধর্ষণের গল্প তৈরি করেন ওই কিশোরী। অভিযোগ করেন, একটি ট্রেন স্টেশন থেকে তুলে নিয়ে তার ওপর যৌন সন্ত্রাস চালায় তিন শরণার্থী। তাদের মধ্যে দুজনের উচ্চারণভঙ্গি ছিল আরবি, অন্যজনের উচ্চারণভঙ্গি ছিল তুর্কি।

/এমপি/

সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম