জার্মানিতে গ্যাসের দাম তিনগুণ বাড়ার আশঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক
২৪ জুন ২০২২, ১৮:০৪আপডেট : ২৪ জুন ২০২২, ১৮:০৪

রাশিয়া ইউরোপে গ্যাসের সরবরাহ কমিয়ে দেওয়ার কারণে জার্মানিতে গ্যাসের দাম তিনগুণ বাড়তে পারে। দেশটির একটি সিনিয়র জ্বালানি কর্মকর্তা এই আশঙ্কার কথা জানিয়েছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এখবর জানিয়েছে।

গত সপ্তাহে নর্ড স্ট্রিম ১ পাইপলাইন দিয়ে গ্যাসের প্রবাহ ৪০ শতাংশ কমিয়ে দিয়েছে রাশিয়া। মস্কো কারিগরিজনিত কারণের কথা বললেও জার্মানি বলছে অজুহাত। জার্মানির ফেডারেল নেটওয়ার্ক এজেন্সির প্রধান ক্লাউস মুলার বলছেন, এই কারণে বাজার মূল্য চার থেকে ছয় গুণ বাড়তে পারে।

তিনি বলেছেন, এই মূল্যবৃদ্ধির পুরোটাই যে জার্মান ভোক্তাদের বহন করতে হবে তা নায়। তবে জার্মান নাগরিকদের নাটকীয় মূল্যবৃদ্ধির বিষয়ে নিজেদের প্রস্তুত করতে হবে। ভোক্তা পর্যায়ে দ্বিগুণ বা তিনগুণ বাড়তে পারে।

তিনি আরও জানান, মূল্যবৃদ্ধির কারণে মানুষের জ্বালানির বিল বাড়ছে। বিশেষ করে গত শরতের তুলনায় এবার বাজারে গ্যামের দাম বেশি।

বৃহস্পতিবার জার্মান অর্থমন্ত্রী তিনটি জরুর জ্বালানি পরিকল্পনার দ্বিতীয়টি ঘোষণা করেছেন। রাশিয়া পরিকল্পিতভাবে গ্যাসের সরবরাহ কমিয়ে দিলে দীর্ঘমেয়াদে জ্বালানি ঘাটতির উচ্চ ঝুঁকি রয়েছে বলে সতর্ক করেছেন তিনি।

তথাকথিত ‘সতর্কতা পর্যায়’ সক্রিয় করার ফলে সেবা প্রতিষ্ঠানগুলো চড়া দামের গ্যাস ভোক্তাদের সরবরাহ করতে পারবে। যাতে করে চাহিদা কম থাকে।

জার্মানি অর্থনীতি বিষয়ক মন্ত্রী রবার্ট হাবেক জানান, ১৩ জুলায়ের পর রাশিয়া পুরোপুরি গ্যাসের প্রবাহ বন্ধ করে দিতে পারে বলে আশঙ্কা রয়েছে। ওই সময় নর্ড স্ট্রিম ১ পাইপালাইন বার্ষিক পরিদর্শনের জন্য দশ দিন বন্ধ থাকবে।  

/এএ/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম