বেলারুশকে ‌‘ইস্কান্দার-এম’ পারমাণবিক সক্ষম ক্ষেপণাস্ত্র দেবে রাশিয়া

বিদেশ ডেস্ক
২৬ জুন ২০২২, ০৫:৩৯আপডেট : ২৬ জুন ২০২২, ০৯:৫৫

মিত্রদেশ বেলারুশকে আগামী মাস থেকে ‘ইস্কান্দার-এম’ পারমাণবিক সক্ষম স্বল্প-পাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবস্থা পাঠাবে রাশিয়া। শনিবার দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এ কথা জানিয়েছেন। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

পুতিন বলেন, ‘ইস্কান্দার-এম সিস্টেম’ প্রচলিত এবং পারমাণবিক উভয় ধরনের ব্যালিস্টিক এবং ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করতে সক্ষম। ৫০০ কিলোমিটার বা ৩১০ মাইল দূরের লক্ষ্যবস্তুতে এই ব্যবস্থার মধ্য দিয়ে আঘাত হানা সম্ভব। 

গত ২৪ ফেব্রুয়ারি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ইউক্রেন আক্রমণের সিদ্ধান্তের পর রাশিয়া ও পশ্চিমের মধ্যে উত্তেজনা বেড়েছে।

শুরু থেকেই পুতিন এ যুদ্ধে পারমাণবিক অস্ত্র প্রয়োগের বিষয়ে হুমকি দিয়ে যাচ্ছে; যেন ইউক্রেনের মিত্ররা চুপ থাকে— এমনটাই মনে করছেন বিশ্লেষকরা।

সেন্ট পিটার্সবার্গে এর আগে বক্তব্য পুতিন বলেছিলেন, তারা বেলারুশিয়ান এসইউ-২৫ যুদ্ধবিমানগুলোকে সংশোধন করতে সাহায্য করবে, যাতে করে তারা পারমাণবিক অস্ত্র বহন করতে পারে।

এদিকে শনিবার যুদ্ধের অপডেটে ইউক্রেন বলেছে, কয়েক সপ্তাহের ভয়াবহ লড়াইয়ের পর রাশিয়ান বাহিনী পূর্বাঞ্চলীয় প্রধান শহর সেভেরোডোনেটস্ক পুরোপুরি দখল করেছে।

শহরটির নিয়ন্ত্রণ নেওয়ার অর্থ হলো, রাশিয়া এখন প্রায় পুরো লুহানস্ক অঞ্চল এবং প্রতিবেশী ডোনেটস্কের বেশিরভাগ নিয়ন্ত্রণ করছে। দুটি অঞ্চল শিল্পসমৃদ্ধ এলাকা।

তবে শনিবার গভীর রাতে ভিডিও বার্তায়, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়ার দখলে থাকা সব শহর পনুরুদ্ধারের প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি জানান, রাশিয়ার সঙ্গে যুদ্ধ একটি কঠিন পর্যায়ে প্রবেশ করেছে। তিনি জানেন না আরও কত আঘাত ও ক্ষতি হবে।

 

/আইএ/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম