তুরস্কের সঙ্গে আলোচনায় অগ্রগতির দাবি সুইডেনের

আন্তর্জাতিক ডেস্ক
২৮ জুন ২০২২, ১৮:২৪আপডেট : ২৮ জুন ২০২২, ১৮:২৪

ন্যাটো সদস্য হতে সুইডেনের আবেদনে তুরস্কের বিরোধিতা নিরসনে অনুষ্ঠিত আলোচনায় অগ্রগতির দাবি করেছে স্টকহোম। সুইডিশ কর্মকর্তাদের দাবি মাদ্রিদে অনুষ্ঠিত হতে যাওয়া পশ্চিমা সামরিক জোটটির সম্মেলনে এই বিষয়ে আরও অগ্রগতি হতে পারে।

মঙ্গলবার  সুইডেনের পররাষ্ট্রমন্ত্রী আন লিন্ডে বলেন, ‘আজ ইতিবাচক কিছু ঘটতে পারে এমন পরিস্থিতির জন্য আমরা প্রস্তুত, তবে এতে আরও বেশি সময় লাগতেও পারে।‘

সুইডেনের একটি স্থানীয় সংবাদপত্রকে তিনি বলেন, ‘সেরকম হলে আমরা ধৈর্য্য রাখবো এবং আলোচনা চালিয়ে যাবো, এমনকি সম্মেলনের পরেও’।

ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের জেরে পশ্চিমা সামরিক জোট ন্যাটো সদস্য পদ পেতে আবেদন করেছে ফিনল্যান্ড ও সুইডেন। তবে এই আবেদনের বিরোধিতা করেছে তুরস্ক। তাদের দাবি হেলসিঙ্কি ও স্টকহোম কুর্দি গোষ্ঠীকে সহায়তা করছে এবং আঙ্কারার ওপর অস্ত্র নিষেধাজ্ঞা আরোপ করেছে।

আগামী ২৯ ও ৩০ জুন সম্মেলনে যোগ দেবেন ন্যাটো নেতারা। ন্যাটো জোটে কাউকে সদস্য করতে হলে জোটের ৩০ সদস্যের প্রত্যেকের অনুমোদন পেতে হয়। ৭০ বছরের বেশি সময় ধরে পশ্চিমা জোটের সদস্য তুরস্ক এবং জোটটির দ্বিতীয় বৃহত্তম সেনাবাহিনীও তাদের।

সূত্র: রয়টার্স

/জেজে/
সম্পর্কিত
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ইরান আলোচনার ফলাফল চলতি সপ্তাহান্তেই: ট্রাম্প 
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
সর্বশেষ খবর
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের