ইসরায়েলিরা ভাগ্যবান: ফ্রান্সের প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক
০৫ জুলাই ২০২২, ২১:৩৫আপডেট : ০৫ জুলাই ২০২২, ২২:০১

নতুন প্রধানমন্ত্রী হিসেবে ইয়াইর লাপিদকে পাওয়ায় ইসরায়েলি নাগরিকেরা ভাগ্যবান বলে মন্তব্য করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। মঙ্গলবার দুই নেতার বৈঠকের পর এসব কথা বলেন ফরাসি প্রেসিডেন্ট।

ক্যামেরার সামনে কথা বলার সময়ে ইমানুয়েল ম্যাক্রোঁ বলেন, ইসরায়েল ও ফিলিস্তিন কর্তৃপক্ষের মধ্যে উত্তেজনা নিরসনে রাজনৈতিক সংলাপের ‘কোনও বিকল্প নেই’।

সফর শুরুর আগে ইয়াইর লাপিড জানান, তিনি ইরানের পরমাণু আলোচনা নিয়ে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর ওপর চাপ দেবেন।

ফরাসি প্রেসিডেন্ট বলেন, ইরানের সঙ্গে ছয় বিশ্ব শক্তির পরমাণু আলোচনা সফল হওয়া প্রয়োজন। এতে ইসরায়েলসহ আঞ্চলিক সহযোগীদের স্বার্থ রয়েছে বলে জানান তিনি।

ইসরায়েলি প্রধানমন্ত্রী ইয়াইর লাপিদকে পাশে রেখে এক যৌথ সংবাদ সম্মেলনে ইমানুয়েল ম্যাক্রোঁ বলেন, ‘আমাদের এই (পরমাণু) চুক্তি (ইরানের সঙ্গে) রক্ষা করতে হবে। আর এই অঞ্চলে আমাদের বন্ধুদের স্বার্থ বিবেচনা করতে হবে, মূলত ইসরায়েলের’।

সূত্র: রয়টার্স

/জেজে/এমওএফ/
সম্পর্কিত
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বশেষ খবর
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম