গ্রিসে বিধ্বস্ত উড়োজাহাজে বাংলাদেশের জন্য সমরাস্ত্র ছিল: সার্বিয়া

আন্তর্জাতিক ডেস্ক
১৭ জুলাই ২০২২, ১৬:০৮আপডেট : ১৭ জুলাই ২০২২, ১৮:১৪

গ্রিসে ইউক্রেনীয় কোম্পানির একটি কার্গো প্লেন বিধ্বস্তে আট জন ক্রু নিহত হয়েছেন। রবিবার সার্বিয়ার প্রতিরক্ষামন্ত্রী নেবোজসা স্টেফানোভিক বলেন, ‘আন্তোনভ’ এএন-১২ প্লেনটি বাংলাদেশের জন্য মর্টার শেলসহ সাড়ে ১১ টন পণ্য নিয়ে যাওয়ার সময় শনিবার রাতে বিধ্বস্ত হয়।

শনিবার (১৬ জুলাই) সার্বিয়া থেকে জর্ডান যাওয়ার পথে বিশাল উড়োজাহাজটি গ্রিসের কাভালা শহরের পালেওচরি গ্রামে ভয়াবহভাবে আছড়ে পড়ে। সার্বিয়ার প্রতিরক্ষামন্ত্রী বলেন, উড়োজাহাজে থাকা সমরাস্ত্রগুলো সার্বিয়ায় তৈরি।

সর্বশেষ গন্তব্য ঢাকায় পৌঁছানোর আগে কার্গো উড়োজাহাজটি জর্ডান হয়ে আসার কথা ছিল। 

বিবিসির খবরে বলা হয়েছে, ইঞ্জিনের ত্রুটি দেখা দেওয়ায় পাইলট কাভালা বিমানবন্দরে জরুরি অবতরণের অনুরোধ করেছিলেন, কিন্তু রানওয়েতে আর পৌঁছানো সম্ভব হয়নি। কার্গো উড়োজাহাজ বিধ্বস্তে নিহত ক্রুদের পরিচয় নিশ্চিত করেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

কয়েকটি ফুটেজে দেখা গেছে, অবতরণের আগেই আগুন ধরে যায় এবং নামার পরপরই বিকট বিস্ফোরণ ঘটে। প্রত্যক্ষদর্শীরাও বিস্ফোরণের শব্দ শুনেছেন।

সূত্র: এএফপি, আল জাজিরা।

/এলকে/এমওএফ/
সম্পর্কিত
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম