খাদ্য সংকট নিয়ে আলোচনায় আফ্রিকায় ম্যাক্রোঁ

আন্তর্জাতিক ডেস্ক
২৬ জুলাই ২০২২, ১৩:৫৯আপডেট : ২৬ জুলাই ২০২২, ১৩:৫৯

আফ্রিকায় চার দিনের সিরিজ সফরে গেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। সফরের প্রথম ধাপে সোমবার মধ্য আফ্রিকার বৃহত্তম অর্থনীতির দেশ ক্যামেরুন গেছেন তিনি। সেখানে তিনি বিশেষ করে খাদ্য উৎপাদন নিয়ে দেশটির নেতাদের সঙ্গে কথা বলবেন। ইউক্রেন থেকে এ অঞ্চলে খাদ্যশস্য সরবরাহের যে সংকট তৈরি হয়েছে সেটি কাটিয়ে উঠার প্রচেষ্টায় এগ্রিকালচার হাব হিসেবে বিবেচিত ক্যামেরুন কিভাবে সাহায্য করতে পারে তার ওপর জোর দেবেন তিনি। মঙ্গলবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

ক্যামেরুন সফর শেষে আফ্রিকার আরও দুই দেশ বেনিন এবং গিনি বিসাউতে যাওয়ার কথা রয়েছে ম্যাক্রোঁর। ফরাসি প্রেসিডেন্ট হিসেবে পুনর্নির্বাচনে জয়লাভের পর ইউরোপের বাইরে এটিই তার প্রথম কূটনৈতিক সফর।

এমন সময়ে তিনি এ সফরে গেলেন যার মাত্র দুই দিন আগেই আফ্রিকা ছুটে গেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। আফ্রিকায় সিরিজ সফরের অংশ হিসেবে রবিবার মিসর যান তিনি। সেখান থেকে ইথিওপিয়া, উগান্ডা ও কঙ্গো যাওয়ার কথা রয়েছে তার। ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের নিন্দার মুখে পড়তে হয়েছে রাশিয়াকে। এমন পরিস্থিতি থেকে উত্তরণে পশ্চিমা দেশগুলোর বাইরে মধ্যপ্রাচ্য ও আফ্রিকাসহ অন্যত্র নতুন মিত্রের খোঁজ করছে মস্কো।

ইউক্রেন-রাশিয়া পরিস্থিতি ছাড়াও আফ্রিকায় ফ্রান্সের স্বতন্ত্র স্বার্থ রয়েছে। এ অঞ্চলের বিভিন্ন দেশ এক সময় ফরাসি উপনিবেশের অংশ ছিল। এছাড়া দীর্ঘদিন ধরে আফ্রিকার সাহেল অঞ্চলে জঙ্গিবিরোধী লড়াইয়ে মালি, চাদ, মৌরিতানিয়া, নাইজার এবং বুরকিনা ফাসোর সেনাবাহিনীকে সহায়তা দিয়ে আসছে ফ্রান্স।

/এমপি/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম