খেরসনে রাতারাতি বিজয় আসবে না, জেলেনস্কির উপদেষ্টা

আন্তর্জাতিক ডেস্ক
০১ সেপ্টেম্বর ২০২২, ১২:১৫আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২২, ১২:১৫

রাশিয়ার দখলকৃত ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় খেরসন দ্রুত বিজয় আসবে না। বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) ভোরে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির জ্যেষ্ঠ উপদেষ্টা ওলেক্সি আরেস্টোভিচ বলেন, খেরসন পুনরুদ্ধারের জন্য ইউক্রেনের পাল্টা আক্রমণ স্থবির বা ব্যর্থও হয়নি।

ইউক্রেনের জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ খেরসন। অঞ্চলটির নিয়ন্ত্রণ ফিরে পেতে রুশ বাহিনীর ওপর পাল্ট আক্রমণ শুরু করেছে ইউক্রেনীয় বাহিনী। দেশটির সামরিক বাহিনীর দাবি, রাশিয়ার দখলকৃত দক্ষিণাঞ্চলীয় খেরসন মুক্ত করতে রুশ প্রতিরক্ষা লাইন গুড়িয়ে দিতে অভিযান শুরু করেছে তারা।

ইতোমধ্যে শত্রুর অনেক রসদ, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, জ্বালানি ও গোলাবারুদ ডিপো ধ্বংস করে দেওয়া হয়েছে বলে জানিয়েছে কিয়েভ। তবে এখনও এর নিয়ন্ত্রণ ফিরে না আসা প্রসঙ্গে ওলেক্সি আরেস্টোভিচ বলেন, 'আমরা খেরসনকে এখনও পুনরুদ্ধার করতে পারেনি, তার মানে এই নয় যে দক্ষিণে অভিযান স্থগিত বা ব্যর্থ হয়েছে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী পরিচালিত হচ্ছে। দ্রুত কোনও বিজয় আসবে না। প্রাথমিকভাবে পুতিনের সেনাবাহিনীকে পিষে ফেলতে কৌশল নেওয়া হয়েছে। এটি একটি দীর্ঘ প্রক্রিয়া, অনেক কাজ'।

তিনি আরও বলেন, ইউক্রেনের সশস্ত্র বাহিনী দিনিপার নদীর ডান দিকে রুশ সেনাদের বিচ্ছিন্ন করতে দক্ষিণ খেরসন অঞ্চলে গুরুত্বপূর্ণ সেতুগুলোয় আঘাত হেনেছে আমাদের যোদ্ধারা।

/এলকে/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম